editor
প্রকাশিত: 7:52 PM, December 16, 2023
মহান বিজয় দিবসে সিলেটে ৬০৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা ও উপহার দেয়া হয়েছে। সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদ যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জ’র ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, পিপিএম-সেবা, বিপিএম (বার), সিলেট পুলিশ কমিশনার মো: জাকির হোসেন খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, পিপিএম-সেবা, এসএমপি, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো: নাসির উদ্দিন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সিলেট বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সদর উপজেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মতিউর রহমান, মন্তাক আহমদ পলাশ ও আমাতুজ জোহরা রওশন জেবিন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, এনডিসি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ডাকেই এদেশের দামাল ছেলেরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাপিঁয়ে পড়েছিল। জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে পেরেছি। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়ণের রোল মডেল।
সহকারী কমিশনার মো: মাহবুবুল ইসলামম ও নিশাত আনজুমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রতিক এন্দ’র নেতৃত্বে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন মুক্তিযোদ্ধাগণ। অতিথি ও মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ ও জেলা পরিষদের সদস্যবৃন্দ। অতিথিদের বক্তব্যের আগে পবিত্র কোরআন থেকে পাঠ করেন পেশ ইমাম হাফিজ মাওলানা মো: শাহ আলম, গীতা পাঠ করেন দেবব্রত চক্রবর্ত্তী, বাইবেল থেকে পাঠ করেন ডিকন নিঝুম সাংমা, ত্রিপিটক পাঠ করেন চন্দ্র বড়ুয়া।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট