editor
প্রকাশিত: 1:48 AM, April 5, 2024
সিলেটের একটি চাইনিজ রেস্টুরেন্টে হলি ইন এ সাপ্তাহিক “হলি সিলেট “পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। হলি সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম ও হলি সিলেট পত্রিকার” ডিরেক্টর” লন্ডন প্রবাসী ফজলুল হকের সার্বিক সহযোগীতায় ৪ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় সিলেট মহানগরীর দরগাহ গেইট এলাকায় অভিজাত হোটেল এ উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক “হলি সিলেট” পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং হাসিদুল ইসলাম পিন্টু এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ এর তিন বারের নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক ও হলি সিলেট পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
তিনি তার বক্তব্যে বলেন পবিত্র রমজানে ত্যাগের শিক্ষা নিয়ে জাতিকে এগিয়ে যেতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে দু:খী মানুষের মুখে হাঁসি ফুটাতে হবে। মহানবীর আদর্শ অনুসরনের মাধ্যমে পবিত্র মুমিনের পরিচয় দিয়ে সুন্দর সমাজ গড়তে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: সাইফুল ইসলাম বলেন- সাপ্তাহিক “হলি সিলেট” পত্রিকা বস্তু নিষ্ট সংবাদের মাধ্যমে পাঠকের মন জয় করেছে। আজকের এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আগত অগনিত সম্মানিত সুধীজন ও সাংবাদিকদের উপস্থিতিই প্রমাণ করে হলি সিলেট সর্বজনের মন গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অর্জন করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটিকর্পোরেশন ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম রুমন, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ইউনুছ চৌধুরী, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য আব্দুল ওয়াহাব জুয়ার্দ্দার, বিশিষ্ট ফটো সাংবাদিক বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম এর উপদেষ্টা আতাউর রহমান আতা, দৈনিক জনতা পত্রিকার সিলেট ব্যুরো চীফ কামাল উদ্দিন আহমদ, আব্দুল হক(প্রবাসী), শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে এর সাধারণ সম্পাদক দুদু মিয়া
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে কোরআন তেলায়ত ও দোয়া পাঠ করেন মাওলানা: সাব্বির আহমদ
আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধ্রুবজ্যোতি গৌতম, নাট্যকার আফজাল হোসেন, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব তালুকদার মখবুল হোসেন, সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি সুনির্মল সেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম এর উপদেষ্টা এডভোকেট মামুনুর রশীদ, কামরুল হাসান জুলহাস, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠু, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আক্তার হোসেন (প্রভাষক), দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ মালেক, দৈনিক ভোরের পাতা পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ জয়নাল আবেদীন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যুরো চীফ মোশাররফ হোসেন খান অমিত, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আলিম রানা, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক নূরুদ্দীন রাসেল, নুরুল আমীন খান, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক হোসেন এপলু, মামুন চৌধুরী, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক ইজাজুল হক ইজাজ, বাপ্পি চৌধুরী, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি সামছুদ্দিন আহমদ সহ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে