editor
প্রকাশিত: 6:58 PM, April 9, 2024
ঈদের জামাতের জন্য সিলেট সিটি কর্পোরেশন এর ৮নং ওয়ার্ডস্থত নগরীর পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে সব রকমের প্রস্তুতি সম্পন্ন।এদিকে, প্রস্তুত করা হচ্ছে সিলেটে নবাবী শাহী ঈদগাহে ময়দান। এবার থেকে শুরু হচ্ছে-ঈদের জামাত।
আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ডের অন্তর্গত পাঠানটুলা নবাবী মসজিদ সংলগ্ন পাঠানটুলা নবাবী ঈদগাহ এর নামে ওয়াকফকৃত ভূমির উপর সিলেট সিটি কর্পোরেশন এর অর্থায়নে নব নির্মিত পাঠানটুলা নবাবী ঈদগাহে এবারের ১৪৪৫ হিজরী, ২০২৪ইং সনের পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর জন্য এ ঈদগাহে চলছে সবরকম প্রস্তুতি। ঈদগাহটি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কয়েক দিন ধরেই চলছে ব্যস্ততা। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এখানে জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন -মাওলানা আহমদ আলী সাহেব শায়খুল হাদীস জামেয়া ইসলামিয়া কাজির বাজার সিলেট।
এ ঈদগাহের ব্যবস্থাপনা কমিটি ও মোহনা সমাজ কল্যাণ সংস্থা পাঠানটুলা, সিলেট এর প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান রাজা-এবং পাঠানটুলা নবাবী ঈদগাহ মোতাওয়াল্লী হাজী আব্দুল হাদী নোমান বলেন, নগরীর পাঠানটুলা নবাবী ঈদগাহ একটি ঐতিহ্যবাহী মাঠ। এখানে ঈদের নামাজ আদায় করতে বৃহত্তর পাঠানটুলা এলকার পাশের বিভিন্ন পাড়া-মহল্লার মুসল্লিরা আসবেন। আশা করছি, এখানেই হবে সিলেটের ২য় ঈদের দের জামাত। তিনি আরোও বলেন ঈদগাহজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা স্থাপন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি রয়েছে। বেশ কয়ক হাজার বেশি মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করবেন বলে আশা করছেন তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট