editor
প্রকাশিত: 10:59 AM, May 31, 2024
উৎফল বড়ুয়া
জাতিকে এগিয়ে নিতে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতি যতবেশি শিক্ষিত হবে জাতি ততবেশি সমৃদ্ধ হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং জাতিকে এগিয়ে নিতে স্মার্ট শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আয়োজিত স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিক্ষা ও ই লার্ণিং বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম একথা বলেন।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের জনসাধারণের মাঝে মৈত্রী ও সেতুবন্ধনের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’ চট্টগ্রাম শাখার উদ্যোগে ৩০ মে (বৃহস্পতিবার) নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানা হল মিলনায়তনে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, চট্টগ্রামের কৃতি সন্তান মো. জামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম, মূখ্য আলোচক ছিলেন বিশ্বে সর্বপ্রথম স্মার্ট শিক্ষার প্রবক্তা, আধুনিক ই-লার্নিংয়ের প্রতিষ্ঠাতা ও বিশেষজ্ঞ, দেশবরেণ্য শিক্ষাবিদ, লেখক, সুবক্তা, পরামর্শক ও চট্টগ্রামের কৃতি সন্তান অধ্যাপক ড. বদরুল হুদা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক একরাম হোসেন, হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুর। উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো:শহিদুল ইসলাম।
সংগঠনের চট্টগ্রাম শাখার যুগ্ম আহ্বায়ক লায়ন সাজ্জাদ হোসাইন টিপু ও স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, আলহাজ্ব আমির হোসেন খান, মোহাম্মদ তালেব, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, মো. ফোরকান, সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলন, মো. নুরুল হুদা চৌধুরী, ইমতিয়াজ ফারুকী, ফারুক নাছির, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আয়েশা আজাদী, মো : জালাল উদ্দীন, মো. জসিম উদ্দিন, আরিফুল আকবর চৌধুরী, ফারহানা আফরোজ খানম, তাহেরা শারমিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম আরো বলেন চট্টগ্রাম সাধারণ শিক্ষা ক্ষেত্রে পাশাপাশি, বিজ্ঞান ও প্রযুক্তিতেও এগিয়ে আছে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট চট্টগ্রাম গড়ে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। উক্ত আলোচনা সভায় ড. বদরুল হুদা খান বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা উদধৃতি তুলে ধরে তারই আলোকে বাংলাদেশে শিক্ষাব্যবস্থা প্রণয়নে কথা বলেন এবং প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যানকে ই-লার্নিং ও স্মার্ট এডুকেশনের ডকুমেন্টারি তুলে দেন।
সভায় বক্তারা বলেন, পৃথিবী আজ প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে আর এ এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। শিক্ষা ও প্রযুক্তিকে সমন্বয় করে জাতিকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ