admin
প্রকাশিত: 10:28 PM, October 2, 2024
স্পোর্টস ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে দারুণ এক জয় পেলো আর্সেনাল। আর জয় শেষে শিষ্য কাই হাভার্টজকে প্রসংশায় ভাসালেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচে ফরাসি জায়ান্ট পিএসজিকে ২-০ গোলে হারায় গানাররা। ম্যাচের পর জার্মান ফরোয়ার্ড হাভার্টজের পারফরম্যান্সে ‘অবিশ্বাস্য’ শব্দটি বারবার বলেন আর্সেনাল কোচ। ম্যাচে হাভার্টজের গোল ২০তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। পরে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ তারকা বুকায়ো সাকা। প্রথম গোলটি ছাড়াও দারুণ খেলে ম্যাচ সেরার স্বীকৃতি পান হাভার্টজ।
চেলসি থেকে মোটা অঙ্কের ট্রান্সফার ফিতে গত বছর আর্সেনালে আসার পর অনেকটা সময় নিজেকে হারিয়ে খুঁজছিলেন হাভার্টজ। নতুন ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পেতে ১০ ম্যাচ লেগে যায় তার। এরপরও যেন মানিয়ে নিতে ধুঁকছিলেন। সেই সময়টায় শক্তভাবেই হাভার্টজের পাশে থেকেছেন কোচ আর্তেতা। সব সমালোচনার জবাবে বারবার আস্থা রাখার প্রত্যয় জানিয়েছেন কোচ। সেই হাভার্টজ নতুন মৌসুমে পাঁচ গোল করে ফেললেন। দলে তার ইতিবাচক প্রভাবও স্পষ্ট।
২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে আর্তেতা, ‘সে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখাচ্ছে। তার ফুটবল মস্তিষ্ক, যেভাবে সে জায়গা বের করে নেয়, তাই সময়জ্ঞান, যেভাবে সবাইকে একসঙ্গে জুড়ে নেয়, সবকিছুই দারুণ।’
আর্তেতা বলেন, “তার ‘ওয়ার্ক এথিক’ অবিশ্বাস্য এবং এখন যে বক্সের আশেপাশে প্রতিপক্ষের জন্য প্রবল হুমকি। এই মুহূর্তে সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন।”
এই ম্যাচে ২-০ গোলে পরাজয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, সবদিক থেকেই শ্রেয়তর দল ছিল আর্সেনাল। দলের পারফরম্যান্সে তৃপ্তি খুঁজে পাচ্ছেন আর্সেনাল কোচও। আর্তেতা বলেন, ‘পারফরম্যান্স নিয়ে আমি সত্যিই খুব খুশি। আমরা এমন একটি দলের বিপক্ষে খেলেছি, যাদের মানসিকতা দারুণ, পায়ে বল রাখতে না পারলে যাদেরকে সামলানো খুব কঠিন। প্রথমার্ধে আমরা দাপুট দেখিয়েছি এবং অনেক সুযোগ তৈরি করেছি। দ্বিতীয়ার্ধ ছিল অন্যরকম। যতটা উচিত ছিল না, তার চেয়ে বেশি ভোগান্তি হয়েছে আমাদের। চ্যাম্পিয়নস লীগ এভাবেই বিভিন্নরকম চ্যালেঞ্জ বয়ে আনে। আমার মনে হয়, আমরা তা দারুণভাবে সামলেছি।’
ইতালিয়ান দল আতালান্তার সঙ্গে ড্র দিয়ে শুরুর পর জয় পেলো আর্সেনাল। চ্যাম্পিয়নস লীগের নতুন ফরম্যাটে সামনে কী হবে, এসব নিয়ে ভাবনা কথা বাররবার বলছেন অনেক দলের কোচ। তবে আর্তেতা এখনই এই ভাবনায় ডুব দিতে চান না। আর্সেনালের স্প্যানিয়ার্ড কোচ বলেন, ‘আমি তো এমনকি পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছিও না। তবে আমার মনে হয়, লম্বা একটি ভ্রমণ হবে এবারের আসর।’
4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে