admin
প্রকাশিত: 10:45 PM, October 14, 2024
একজন ৪র্থ শ্রেণীর কর্মচারী হেলপার হিসেবে চাকরিজীবন শুরু করে পরবর্তীতে সি ইলেক্ট্রিশিয়ান সিবিএ সভাপতি হয়ে অঢেল ধনসম্পদের মালিক বনে যাওয়া ব্যক্তির নাম নুরুল আমিন l
বাড়ি চাঁদপুর l সিলেটে লাইনম্যান হিসেবে চাকুরী শুরু l তারপর সিবিএ এর ১৯০২ এর সিলেট সভাপতি l তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি l
এখন সিলেট আর চাঁদপুরে অঢেল ধনসম্পদ l গত ১৬ বছর সাচ্চা আওয়ামীলীগ নেতা বনে গিয়েছিলেন l এই দাপটে বিদ্যুতের রাজা ছিলেন নুরুল l
দুর্নীতির মহোৎসবে পা বাড়িয়ে বিদ্যুতের উন্নয়নের বদলা নিজের উন্নয়নই সাধিত করেছেন l
একটু দেখতে শুনতে স্মার্ট লম্বাচুরা হওয়ায় অনেকে বিদ্যুতের বড় অফিসার এক্সেন মনে করতো l আর এই বিষয়টি প্লাসপয়েন্ট ছিলো তার জন্য l এমনভাবে চলতেন যেন তিনি বড় কিছু l
বিভিন্ন শিল্প কারখানায়, বাসা বাড়ি , অফিস আদালতে অবৈধ সংযোগ , বিদ্যুৎ চুরি সহ সিলেট সেকশনে বিদ্যুতের সব দুর্নীতির সাথে তার নাম l
বিদ্যুতের নুরুইল্লা নামে পুরো সিলেট বিভাগে সে পরিচিত l আওয়ামীলীগ নেতা সাপ্লাই জুবেরকে কাজে লাগিয়ে সাপ্লাই ডিভিশনে নুরুল ছিলো হর্তাকর্তা l
উপরের লেভেলের প্রৌকৌশলী এক্সেন কাউকেই সে পাত্তা দিতো না l তার ভয়ে তটস্থ থাকতো পুরো বিদ্যুৎ বিভাগ l
নুরুল আমিন সিলেট শহরে যে সম্পদ গড়েছেন তার কিছু তালিকা নিম্নে দেয়া হলো – রায়নগর দর্জিবন্দ ৮৯ শতক জায়গা যার আনুমালিক মূল্য দশকোটি টাকার সম্পদ , নাইওরপুল যৌথ দলিলে দুই শতক জায়গা যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা , তার নিজ নামে দুতলা বাসা-মোহনা-এ ৫৬/১৬,পাঠানটুলা,সিলেট। মোহনাতে ১০ শতকের আরেকটা জায়গা আছে – যার বাজারমূল্য প্রায় দেড়কোটি টাকা l
এছাড়া লালখাটংগী,শাহপরান (রাঃ) মাজারের পুকুরের পূর্ব দক্ষিণ পাশে। নুরুল আমিন এর সহধর্মিণীর নামে, মেজর টিলার রংগিলা সেলিমের সাথে শরীকানে কয়েক কোটি টাকার জমি আছে।
এর বাইরেও তার দেশের বাড়ি চাঁদপুরে প্রচুর জায়গা সম্পত্তি বানানোর অভিযোগ আছে l
নাম বেনামে ব্যাংক ব্যালেন্স তো আছে l
এসব অভিযোগের বিষয়ে নুরুল আমিন বলেন , উপরের উল্লেখিত অনেক জায়গায় আমার সম্পত্তি আছে l তবে এগুলা আমি কমদামে কিনেছিলাম l এছাড়া চাঁদপুরে আমার বাবার সম্পদ আছে l
নুরুলের নানা অপকর্ম লুটপাটের বিষয় ۔বিদ্যুৎ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন গত ১৬ বিদ্যুতের নানা সেক্টরে দুর্নীতি লুটপাট করে বিদ্যুতের সঠিক অগ্রযাত্রা ব্যাহত করেছেন এই নুরুলরা l এবং নিজে বানিয়েছেন সম্পদের পাহাড় l দুর্নীতি কমিশনের উচিত অবিলম্বে এই দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান ও অভিযান পরিচালনা করা l
৪র্থ শ্রেণীর কর্মচারী হয়ে দেশের বিদ্যুৎ বিভাগে যে দুর্নীতি আর লুটপাট চালিয়েছেন নুরুল তা যদি সঠিক তদন্ত না হয় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করেন বিদ্যুৎ সংশ্লিষ্টরা l
নুরুল আমিনদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে এসব সম্পদ রাখার দাবি জানিয়েছেন সিলেটের বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যক্তিরা l
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির