admin
প্রকাশিত: 11:37 AM, October 31, 2024
নিজস্ব প্রতিবেদক: জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রার্থী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে ছিলেন তিনি। এর পর বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন তিনি। এর পর তিনি কারামুক্ত হন। জনশ্রুতি রয়েছে স্থানীয় জামায়াত ও বিএনপির কিছু সুবিধাভোগী নেতাদের প্রত্যক্ষ সহযোগিতায় তিনি আইনী গ্যারাকল থেকে মুক্ত হয়েছেন।
এদিকে সরকার পতনের মাত্র কয়েক মাসের মধ্যেই গতকাল বুধবার উপজেলা আওয়াীলীগের সভাপতিকে নিয়ে অনুষ্ঠান করেছেন জামায়াত ও বিএনপির নেতারা এঘটনায় দল দুটির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জৈন্তাপুর উপজেলার জামায়াত ও বিএনপির কিছু অনৈতিক সুবিধাভোগী নেতারা স্থানীয় আওয়ামীলীগ নেতাদের পুনর্বাসনের মিশনের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। স্যোসাল মিডিয়া রসালো আলোচনা চলছে।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার দরবস্তে লন্ডনের মন্টফোর্ট ইউনিভার্সিটি থেকে এপ্লাইড কেমেষ্ট্ৰী বিভাগে পিএইচডি ডিগ্রি অর্জন করায় এম হোসাইন আহমদকে বৃহত্তর দরবস্তবাসী ব্যানারে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
অনুসন্ধান ও তথ্য সুত্র জানাযায়, সংবর্ধিত হোসাইন আহমদ বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, সাধারণ ছাত্রদের নানান হুমকী ধামকি দিয়ে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এমন এক ব্যক্তির সংবর্ধনার আয়োজন জনমনে প্রশ্ন তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিন্দার ঝড় বইছে। ফ্যাসিবাদের আয়োজন, ফ্যাসিবাদের উপস্থিতিতে কঠিন কোনটাসা হয়ে ট্রলে পরিনত হচ্ছেন জামায়াতে নেতা জয়নাল আবেদীন ও বিএনপি নেতা বাবরুল বাহার।
এদিকে, এঘটনার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমল ক্ষমা চেয়ে জয়নাল আবেদীন লিখেছেন- ‘দরবস্ত হাইস্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে স্বৈরাচার সরকারের দোসররা উপস্থিত থাকবেন বলে পূর্বে জানা ছিল না, আমি আন্তরিকভাবে দুঃখিত, জুলাই বিপ্লবের শহীদের অবমানা হয়, এমন কাজ যাতে ভবিষ্যতে না হয়, সকলের সহযোগিতা ও দোয়া চাই।’
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্যোসাল মিডিয়ায় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান পলি লিখেছেন, ‘আওয়ামীলীগের এরকম প্রোগ্রাম থেকে আমরা বের হয়ে এসেছি আপনারা চাইলে চলে আসতে পারতেন।’
তৃণমূল কর্মীদের দাবি দিনে বিএনপি, দুপুরে জামায়াত, রাতে আওয়ামীলীগ এমন নেতারা তৃণমূল কর্মীদের কোনটাসা করে রেখেছেন। আমরা চায়ের ষ্টল থেকে শুরু করে রাপথে রক্ত দেই আর তারা অন্ধকারে হাত মেলায়।
জানা যায়, জামায়াত নেতা জয়নাল আবেদীনের বাল্যবন্ধু হিসাবে পরিচিত কামাল আহমদ সদ্য বিলুপ্ত জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি। বিগত ৩৬ জুলাই পরে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়ে জামিনে মুক্ত হয়ে বিএনপি ও জামায়াতের সেল্টারে রাজনীতির ময়দানে নিজকে ধরে রাখতে চান। তৃণমূল কর্মীদের দাবি এরকম জননেতা হলে দেশ জাতি ও দল ক্ষতিগ্রস্ত হবে, ছাত্র সমাজ হারাবে তার প্রেরনার ঠিকানা।
জানতে চাইলে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ জানান আমরা যুবদলের আহবায়কের কাছে এমন কর্মকাণ্ড আশা করি নি। জেলা বিএনপির নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করা হবে।
জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর নাজমুল ইসলাম জানান , ইতিমধ্যে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন দুঃখ প্রকাশ করেছেন। এই বাহিরে আমি কিছু বলতে পারবে না।
জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, এই বিষয়ে আমার জানা নেই, এরকম হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির