editor
প্রকাশিত: 6:00 PM, November 28, 2024
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সিলেট মহানগরী আহ্বায়ক মোঃ উমর ফারুকের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েসের এবং মহানগরী সদস্য সচিব রেজাউল করিম শুয়েব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব গাজী নাসির ও সিলেট জেলা আহ্বায়ক এডভোকেট নাজমুল ইসলাম।
বিগত পনের বছর ধরে একটি আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাস জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো জেঁকে বসেছিলো। জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। জনগণের অধিকার হরণ করে দাসে পরিনত করার চেষ্টা করেছে। যা এদেশের ছাত্র- জনতা মেনে নেয়নি। স্নাইপারের গুলির সামনে বুক পেতে দিয়ে ছাত্র-জনতা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। হাজার মানুষকে হত্যার পর আজও আওয়ামীলীগের কোন অনুশোচনা নাই। এখন নতুন করে অনেকের মূখে আমরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিতে দেখছি। আমরা দেখছি আওয়ামী দুর্বৃত্তদের মতোই এখন নতুন করে হাট, ঘাট ও মাঠ দখলের মহড়া চলছে। এভাবে এই দেশ চলতে পারেনা। গণঅভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আলতাফ হোসাইন বলেন সিলেটবাসী বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। তিনি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে শরিক হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, মহানগর যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন, খলিল তাপাদার, যুব পার্টির সমন্বয়ক এম তানজিল হাসান, ছাত্রপক্ষের রিজওয়ানুল বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির