admin
প্রকাশিত: 7:39 PM, January 31, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিক সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় ক্রীড়া জগতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতা কুক্ষিগত করে দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় রাজনীতিকীকরণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত ও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দেশের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রয়াসে সারাদেশে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছি। আগামীদিনে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে পরিপূর্ণভাবে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি শুক্রবার (৩১ জানুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের কুচাই মাঠে ১ম শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কুচাই-২০২৫ এর ম্যাচ পরিদর্শন ও ম্যান অব দ্যা ম্যাচ পুরুস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কুচাই এলাকার মুরব্বী সৈয়দ আলী আজম মুকুলের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হুসেইন আহমেদ তালুকদার এবং সাধারণ সম্পাদক সাকের রহমানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও আয়োজক কমিটি নেতারা।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে