editor

প্রকাশিত: 8:18 PM, March 30, 2022

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নংঃ চট্ট-১৯৩৩) দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ মার্চ) সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রমজানের পবিত্রতার নামে ছাটাই-নির্যাতন বন্ধ, সকল বকেয়া মজুরি পরিশোধ, মজুরি বোর্ড গঠন করে বাঁচার মতো নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষনা, বেকার শ্রমিকদের বেকারভাতা, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু, সবেতনে ছুটিসহ উৎসব ভাতা প্রদানের দাবিতে সমাবেশ করা করে হোটেল শ্রমিকরা।
দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং জেলা দপ্তর সম্পাদক বদরুদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির অর্থ সম্পাদক মো. নাছির মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুনু মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি মো. রাশেদ আহমদ, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া সাগর, তালতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বাবনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. মুমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. লিটন মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আসছে রমজান মাসের আগমন উপলক্ষে দ্রব্যমূল্যের চলমান উর্ধ্বমুখী বাজার আরো চড়া হওয়ার আশঙ্কা যেখানে বিদ্যমান এবং দেশের সমস্ত শ্রমজীবী ও মেহনতি মানুষ নিদারুণ কষ্টে দিনানিপাত করছে। সেখানে হোটেল শ্রমিকদের রমজান মাসকে কেন্দ্র করে বেআইনি ভাবে শ্রমিক ছাঁটাই করা শুরু করেছে। এমনিতেই সারা বছর চাকরির অনিশ্চয়তা, সময়মত বেতন না পাওয়া, অতিরিক্ত কর্ম ঘণ্টা, আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করে চাকরিচ্যুত করা, স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ ও থাকা খাওয়ার সু-ব্যবস্থা না থাকা, কথায় কথায় বিনা কারণে চাকরিচ্যুত করা, নিয়োগপত্র-পরিচয়পত্র না দিয়ে শ্রম আইনগত সুবিধা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা এবং শারীরিক ও মানসিক নির্যাতন ইত্যাদি নানান রকম সমস্যা-সংকট নিয়ে হোটেল শ্রমিকদের জীবন-জীবিকা চালাতে হয়।
নেতৃবৃন্দ আরো বলেন, আসন্ন রমজানে যারা চাকরিতে নিয়োজিত তাদেরকে আরেক দফা ছাঁটাই করা হলে এই শ্রমিকরা কোথায় যাবে? এ অবস্থায় ছাটাই-নির্যাতন বন্ধ, সকল বকেয়া মজুরি পরিশোধ, উৎসব বোনাস ও সবেতনে ছুটি প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। একই সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ মজুরি নির্ধারণ, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু, বেকার শ্রমিকদের বেকার ভাতা ইত্যাদি দাবিতে আরো জোরদার সংগঠন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট