admin
প্রকাশিত: 10:56 PM, September 9, 2025
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্য নজরুল চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)
নজরুল ইসলাম চৌধুরীর ফেঞ্চুগঞ্জের ধারণস্থ গ্রামের বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। গত ১৫ আগষ্ট হামলার পর দ্বিতীয় দফায় ৯ সেপ্টেম্বর হামলা করে সন্ত্রাসীরা। এসময় তার বসতঘরটি পুড়িয়ে দেয়া হয়। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ঘরে থাকা জমির দলিলাদী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রও পুড়ে ছাই হয়ে যায়। নজরুল ইসলাম চৌধুরী লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের একটি সন্ত্রাসীচক্র নজরুল ইসলাম চৌধুরীকে হত্যা করার উদ্দেশ্যে বেশ কয়েক বার তাঁর বাড়ীতে হামলা চালায়। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী বাড়ীতে এসে নজরুল ইসলাম চৌধুরীর খোঁজ করে এবং তাঁহার বৃদ্ধ মাকে গালি-গালাজ করতে থাকে এবং অগ্নিসংযোগ করে। আগুন দেখে পাশ্ববর্তী প্রতিবেশীরা আগুন নেভাতে এলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দা রামদা হকিস্টিক লাঠিসোঠা নিয়ে তাদের উপর ক্ষিপ্ত হয়। এসময় প্রতিবেশীরা অস্ত্র দেখে সেখান থেকে চলে যান। প্রতিবেশীদেরও হুমকি দিয়ে আসে আওয়ামী সন্ত্রাসীরা।
এদিকে, এ বিষয়ে নজরুল ইসলাম চৌধুরী ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে অবগত করলে তারা অন্য একটি অভিযান নিয়ে ব্যস্ত আছেন বলে জানান।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ঘরটি আগুন লেগে পুড়েছে।
সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২১ অক্টোবর) এক জমকালো সংবর্ধনা
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার