editor
প্রকাশিত: 8:13 PM, March 30, 2022

নগরীর পাঠানপাড়ায় হাসান জেবুলের মতবিনিময় সভা
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে নগরীর ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার মুরব্বীদের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল। আসন্ন নির্বাচনে তিনি মেয়র পদে প্রার্থীতা ঘোষণার পর থেকে তিনি নগরীর বিভিন্ন এলাকায় প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিককতায় মঙ্গলবার (২৯ মার্চ) রাতে পাঠানপাড়া এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে উঠান বৈঠকের মাধ্যমে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হতে সকলের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত মুরব্বীরা তাঁকে সহযোগীতার আশ্বাস দেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন পাঠানপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী মো. শাহেদ আলী ময়না, শামীম হোসেন খান, শাহেদ আরবী, মুস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, শমসের সিরাহ সুহেল প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করার ঘোষণা দেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল। নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছেন তিনি। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট