editor

প্রকাশিত: 12:40 AM, April 22, 2022

ব্লিনকেনকে কথার ছলে বলেছি

ব্লিনকেনকে কথার ছলে বলেছি

ব্লিনকেনকে কথার ছলে বলেছি

ডেস্ক রিপোর্ট
দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বললেন, ‘বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করিনি। মধ্যস্থতার কোনো প্রস্তাবও দেইনি।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেনের সঙ্গে কথা হয়েছে স্বীকার করে মোমেন বলেন, কথার ছলে আমি তাকে বলেছি ‘আপনি চাইলে তাদের নির্বাচনে আনার চেষ্টা করতে পারেন।’ এটা আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বা অনুরোধ নয়। ওয়াশিংটন সফর শেষে মন্ত্রী কালই অফিস করেন। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে তিনি জাপান, সিঙ্গাপুর এবং পালাউয়ে প্রায় সপ্তাহব্যাপী সফর করেন। সবক’টি সফর ফলপ্রসূ হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, যেখানেই গিয়েছি খুব সম্মান পেয়েছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, বঙ্গবন্ধুর খুনিকে ফেরানো এবং বাংলাদেশের উন্নয়নে মার্কিন সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী মোমেন বলেন, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, নির্বাচনে আমরা সব দলকেই চাই।

সব দল মোটামুটি আসে কিন্তু একটা বড় দল আছে যারা পাবলিকলি বলে, আমরা নির্বাচন করবো না। কেউ যদি ইচ্ছে করে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে চায়, তাহলে আমাদের কি করার আছে? পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরও বলেন, বিএনপি জনগণকে ভয় পায়।

কারণ তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসেনি। বিএনপি’র জন্ম ক্যান্টনমেন্টে। তারা ওই ধরনের জিনিসই (অগণতান্ত্রিক প্রক্রিয়া) আশা করে। এ জন্য তাদের আমরা আনতে পারি না। উনি আমাকে জিজ্ঞাসা করলেন-কেন আনতে পারেন না? তখন আমি বললাম, আপনি তাদের নিয়ে আসেন। দেখেন আপনি পারেন কিনা? বাকি সব দল আসে। তারা যদি না আসে, আমরা কী করবো। উনি বললেন, না আসলে আপনারা তো কিছু করতে পারেন না। ড. মোমেন বলেন, আমি বললাম, আমাদের দেশের গণতন্ত্র খুব ট্রান্সপারেন্ট। আমাদের দেশটা সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য। বাংলাদেশের প্রত্যেক লোক গণতন্ত্রে বিশ্বাস করে। এ জন্য শতকরা ৭২ ভাগের নিচে কোথাও ভোট হয় না। ভোটের রেসপন্স বেশি। এটা উৎসব। আপনার দেশের মতো না, জোর করে লোক নিতে হয়, কেউ আসে না। আমাদের গণতন্ত্র অন্যদের শেখানো লাগবে না। বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে ব্লিনকেনকে ব্রিফ করেছেন জানিয়ে মন্ত্রী মোমেন বলেন, আমি বলেছি, আমাদের নির্বাচন কমিশন স্বাধীন। আবার নতুন করে আমরা ইসি গঠন করেছি। সবার কাছে গ্রহণযোগ্য লোকদের নিয়ে আসা হয়েছে। স্বচ্ছ লোকেরা কমিশনে স্থান পেয়েছেন। আলোচনাকালে মন্ত্রী মোমেন নিজের নির্বাচনী এলাকার রাজনৈতিক অবস্থাও তুলে ধরেন। বলেন, আপনার রাষ্ট্রদূত আমার এলাকার নির্বাচন দেখেছে। কোথাও কারচুপির অভিযোগ পাননি। তাছাড়া আমি আওয়ামী লীগের, আর আমার মেয়র বিএনপি’র। আমাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে।

গত ৪ঠা এপ্রিল ঢাকা-ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেন মন্ত্রী মোমেন। হোটেলে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি নিজেই এটি প্রকাশ করেন। তার বক্তব্যের অডিও ক্লিপ ধরে দেশি-বিদেশি সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দেয়ার খবরটি চাউর হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে দেশে ফিরে কালবিলম্ব না করেই মন্ত্রী কোন প্রেক্ষাপটে কথাটি বলেছিলেন তা তুলে ধরার চেষ্টা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের