editor
প্রকাশিত: 11:21 AM, March 11, 2022

নজরুল উৎসব শুরু হচ্ছে আজ
অনলাইন ডেস্ক
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনের নজরুল উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা ও অরুণরঞ্জনীর উদ্যোগে গুলশান সোসাইটি লেক পার্কে এই উৎসব হবে।
দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসবের দ্বিতীয় দিনে শিক্ষামন্ত্রী দীপু মনি অনলাইনে নজরুলসংগীত কোষগ্রন্থ উদ্বোধন করবেন।
অনুষ্ঠান চলবে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
উৎসবে বাংলাদেশ ও ভারতের শতাধিক শিল্পী সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন। বাংলাদেশের শিল্পীদের মধ্যে অংশ নেবেন শাহীন সামাদ, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, সালাহউদ্দিন আহমেদ, নাশিদ কামাল, ইয়াসমীন মুশতারী, প্রিয়াঙ্কা গোপ প্রমুখ। ভারতীয় শিল্পীদের মধ্যে অংশ নেবেন শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, জয়তী চট্টোপাধ্যায় ও সুস্মিতা গোস্বামী।
দুই দিনের এ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, সারওয়ার আলী, প্রাবন্ধিক মফিদুল হক, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, গুলশান সোসাইটির প্রেসিডেন্ট এ টি এম শামসুল হুদা, বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী খান, কবির নাতনি খিলখিল কাজী প্রমুখ।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের