editor

প্রকাশিত: 9:22 PM, April 3, 2022

ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল ৫শত টাকা করার দাবিতে স্মারকলিপি প্রদান

ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল ৫শত টাকা করার দাবিতে স্মারকলিপি প্রদান

ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল ৫শত টাকা করার দাবিতে স্মারকলিপি প্রদান

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা নির্ধারণ ও শ্রমিকদের হয়রানি-নির্যাতন-উচ্ছেদ বন্ধ করার দুই দফা দাবিতে সিলেট মহানগর পুলিশের কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় সিলেট মহানগর পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ এর কাছে স্মারকলিপি প্রদান করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক প্রনব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদের হারুন মিয়া, বেলাল হোসেন, জাকির হোসেন, শাহজাহান আহমদ, প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, সারাদেশে প্রায় ৫০লক্ষ শ্রমিক ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের সাথে যুক্ত। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১’ আলোকে সরকার ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দিতে যাচ্ছে। সরকার যখন ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল এবং সারাদেশে যখন স্বাভাবিক ভাবেই এসব যানবাহন চলছে ঠিক তখন সিলেট নগরীতে প্রায় ১০হাজার ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিক নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

উপরোক্ত প্রতিবন্ধকতার প্রেক্ষিতে আমাদের দাবি সমূহ:
সিলেট নগরীর ১০ হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকসহ নির্ভরশীল ৫০হাজার মানুষ, ক্রমবর্ধমান বেকারত্বও নগরীর সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাফেরার স্বার্থে ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিকদের হয়রানি-উচ্ছেদ-অযথা রেকার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের রেকার বিল পূর্বের ন্যায় ৫০০টাকার মধ্যে নির্ধারণ করা।
স্মারকলিপিতে উপরোক্ত দাবি সমূহ বাস্তবায়নে মহানগর পুলিশ কমিশনারের সুচিশ্চিত, মানবিক, বিঞ্জান সম্মত সিদ্ধান্তে প্রত্যাশা করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট