editor
প্রকাশিত: 10:55 PM, April 8, 2022

অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য: ডা. আরমান আহমদ শিপলু
বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উপ-পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু বলেছেন, পবিত্র মাহে রমজানে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পাশাপাশি অসহায় মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি শুক্রবার (৮ এপ্রিল) বিকেল নগরীর আম্বরখানা এলাকায় ক্লিন সিটি সামাজিক সংগঠন এর আয়োজনে “৪ টেখায় ইফতার” সিজন-০২ এর ১ম ধাপে অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় দুইশতাধিক মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
আম্বরখানা পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, সুবিদবাজার পয়েন্ট, হাউজিং এস্টেট ও শাহী ঈদগাহ পয়েন্টে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, ক্লিন সিটি এর সভাপতি নাজিব আহমদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, ওয়েভস্ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, ক্লিন সিটির সংগঠনের সদস্য হাফিজুর রহমান পাবেল, সুয়েব নেওয়াজ, তারেক রহমান, আবু তাহের, আব্দুল লতিফ, শাহ সায়িদ, রুবেল আহমদ, রিফাতুল গনি, মোহাম্মদ রুমন, এহসানুল হক, মাহফুজুর রহমান রিফাত, জাকির আহমদ সাজিদ, নাহিদ ইসলাম, মুসায়িদ আহমদ, মাহদিন বৈশাখ, মিনহাজ মাহদী, বখতিয়ার রাহাত, আহনাফ নাহিন, আবুল বসর সাকু, মিজান আহমদ, দেলওয়ার হোসেন, রাসেল আহমদ, জুবের আহমদ, টিটু আহমদ, টিপু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট