editor
প্রকাশিত: 4:35 PM, January 1, 2022

খেলাধূলা যুবসমাজের নৈতিক ও শারীরিক বিকাশ ঘটায় : মুকতাবিস উন নুর
দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর বলেছেন, যুব সমাজ হচ্ছে দেশ জাতির অন্যতম শ্রেষ্ট সম্পদ। সঠিক নেতৃত্ব ও পরিচর্যার মাধ্যমে তাদেরকে মেধার বিকাশ ঘটাতে হবে। তাদেরকে নৈতিকতা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধূলা সহ নানা ধরনের জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। এর মাধ্যমে তাদের শারীরিক উৎকর্ষতার পাশাপাশি মেধা ও নৈতিকতার বিকাশ ঘটানো সম্ভব। খেলাধূলার প্রতিযোগীতা তাদের মধ্যকার সামাজিক বন্ধন সুদৃঢ় করে। ফলে তারা আর্তমানবতার কল্যাণে কাজ করতে অনুপ্রেরণা পায়, উৎসাহিত হয়।
তিনি শুক্রবার রাতে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগর আয়োজিত আন্তঃমহানগর মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফোরামের মহানগর আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব পারভেজ আহমদের পরিচালনায় নগরীর দক্ষিণ সুরমা বাইপাস সংলগ্ন কীক অফ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলার সোহেল আহমদ রিপন ও ফোরামের উপদেষ্টা মুফতি আলী হায়দার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফোরামের দায়িত্বশীল শফিকুল আলম মফিক, নজরুল ইসলাম, জুনাইদ আল হাবীব, মিয়া মু. রাসেল, বিশিষ্ট ক্রীড়াবিদ দুদু মিয়া, সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন, সমাজসেবী সাদেক খাঁন, ফয়জুল হক, সালাম খান, আমিনুল ইসলাম সুফি, আবু হাসান, জাহাঙ্গীর, মিরাজ, মাহবুব, আবিদ, জাবেদ আহমদ, আব্দুস সুবহান, সালাহউদ্দিন ও এডভোকেট রিপন আহমদ প্রমূখ।
মহানগর বিভিন্ন থানা থেকে ১০টি টিম টূর্নামেন্টে অংশ গ্রহণ করে। ৩১ ডিসেম্বর শুক্রবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ টীমের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ। ফাইনালে দক্ষিণ সুরমা থানা টীমকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বিমানবন্দর থানা ফুটবল টীম। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,