editor
প্রকাশিত: 5:32 PM, April 8, 2022

মাহে রমজান উপলক্ষ্যে সিফডিয়ার উদ্যোগে কোরআন মজিদের ৪৭টি সুরা সম্বলিত সংকলন বিতরণ
গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সিলেট সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড ম্যাস মিডিয়ার (সিফডিয়া) উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে পবিত্র কোরআন মজিদের ৪৭টি সুরা সম্বলিত সংকলন বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকালে জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বক্তারা বলেন, রামাদ্বান মুসলমানদের জন্য এমন এক বিশেষ মাস, যে মাসে দয়াময় মা’আবুদ বান্দাকে ক্ষমা করার জন্য উৎসুক থাকেন। কোরআন মজিদ নাযিলের কারণে এই মাসের তাৎপর্য আরো ব্যাপক, সমৃদ্ধ।
সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিফডিয়ার উপদেষ্ঠা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সিফডিয়ার উপদেষ্ঠা ও প্রবাসী কমিউনিটি নেতা জুলকার নায়েন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা রোটারিয়ান আব্দুল মালিক সুজন।
সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, সিলেট এক্সপ্রেসের রির্পোটার ইফতেখার শামীম, সাংবাদিক রেজা রুবেল, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী,সাংবাদিক মামুন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট