editor
প্রকাশিত: 10:04 PM, March 11, 2022

সিলেটে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির যাত্রা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. এ.এস.এম মাকসুদ আলম বলেছেন, অঞ্চলভিত্তিক উন্নয়নের মাধ্যমে সামষ্টিক ও জাতীয় উন্নয়ন পরিণত হয়। তাই শিকড়ের টানে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। নিজ এলাকার মানুষদের দেখে আলাদা একটা আবেগ কাজ করছে। মনে হচ্ছে- আমরা সবাই এক পরিবারের লোক। আজ থেকে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। নোয়াখালীর মানুষের পাশে থেকে সব সময় নোয়াখালী কল্যাণ সমিতি কাজ করে যাবে। সিলেটে অবস্থান নোয়াখালীর সকল বাসিন্দাদের নিয়ে ‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি সিলেট’ এর যাত্রা শুরু হয়েছেন।
‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি সিলেট’ এর যাত্রা উপলক্ষ্যে শুক্রবার (১১ মার্চ) বিকেলে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সিলেটের আহ্বায়ক ও সিসিক’র প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি সিলেট’ এর সদস্য সচিব স্বপন আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আবদুল বাসেত মিলন, গীতা পাঠন করেন ড. সঞ্জয় সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাফর আহমদ ভূইয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নারায়ন সাহা, ড.কামরুজ্জামান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল মুকিত, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী, আরআরএফ এর পুলিশ সুপার (কমান্ডেন্ট) মো. মাহমুদুর রহমান, ড, মোহাম্মদ হেজবুল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, কাস্টমস অফিসের অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন, সিলেটের সিভিল সার্জন ডাক্তার এস এম শাহরিয়ার।
অনুষ্ঠান পরিচালনা করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফাহমিদা সুলতানা সুচি, সিকৃবি’র শিক্ষার্থী তাসফিয়া তাহজিন, সহকারী ইঞ্জিনিয়ার মো. শাহনেওয়াজ চৌধুরী রাজিব প্রমুখ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট