admin
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
অনলাইন ডেস্ক
ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লংমার্চে সড়কের দু’পাশে নেতাকর্মীদের ঢল নেমেছে। এ সময় তারা লংমার্চকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে লংমার্চ করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লংমার্চ শুরু হয়, যা আখাউড়ায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। কর্মসূচিতে সমর্থন দিতে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে সমর্থন দিচ্ছেন।
সরজমিন দেখা গেছে, ঢাকা- সিলেট মহাসড়কের যাত্রাবাড়ী, শনির আখড়া, সাইনবোর্ড, চিটাগং রোড, মাতুয়াইল, কাচপুর, তারাবোসহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
5 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত
6 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
4 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
8 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
6 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
2 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
2 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
4 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ