admin
প্রকাশিত: 2:38 PM, August 11, 2025
অনলাইন ডেস্ক
ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরের রানওয়েতে বিকল হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ২৬২ যাত্রী নিয়ে ঢাকাগামী ফ্লাইট বিজি-৩৫৬ রবিবার (১১ আগস্ট) বিকালে উড্ডয়নের প্রস্তুতিকালে হঠাৎ কারিগরি ত্রুটিতে অচল হয়ে পড়ে। ফলে যাত্রীদের রাত কাটাতে হয় হোটেলে, আর শিডিউল বিপর্যয়ে ভুগছে বিমান।
বিমান সূত্রে জানা গেছে, উড়োজাহাজটিতে ঢাকা থেকেই একটি স্পয়লার ত্রুটিপূর্ণ ছিল। ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর আরও একটি স্পয়লারেও সমস্যা ধরা পড়ে। পরে দেখা যায়, ফ্ল্যাপ গুটানো ক্যাপ্টেনের পক্ষে সম্ভব হচ্ছে না, সেগুলো আটকে গেছে।
বিমানের এক কর্মকর্তা বলেন, দুটি স্পয়লারই যদি বিকল হয়, তবে বিমান চালানো যাবে না। আন্তর্জাতিক বিমান চলাচল নীতিমালা অনুযায়ী এটি চলাচল অযোগ্য (নো গো) পরিস্থিতি।
রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ কেন্দ্র (এমসিসি) ইতালির অ্যাটিটেক প্রকৌশলীদের সহায়তায় মেরামতের চেষ্টা চালালেও সফল হয়নি। প্রয়োজনীয় যন্ত্রাংশ ইতালিতে বা লন্ডনেও পাওয়া যায়নি। ঢাকায় এনে ত্রুটি মেরামত ছাড়া আর কোনও উপায় নেই।
উড়োজাহাজটি বিকল হয়ে পড়ার কারণে যাত্রীদের কয়েক ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। পরে স্থানীয় একটি হোটেলে সবার থাকার ব্যবস্থা করা হয়। যাত্রীদের খাবার ও পরিবহন খরচসহ বিমানকে অতিরিক্ত বড় অঙ্কের ব্যয় বহন করতে হবে বলে জানা গেছে। অনেকে গুরুত্বপূর্ণ কাজ ও সংযোগ ফ্লাইট মিস করার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপিদের জন্য একটি ফ্লাইট সংরক্ষিত রাখা হয়েছে। একইসঙ্গে অন্য একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা আছে। ফলে ঢাকার ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
বিমান সূত্র জানায়, এই বিপর্যয় সামলাতে আগামী কয়েক দিন অন্য রুটের ফ্লাইটও প্রভাবিত হতে পারে।
4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
7 স্টাফ রিপোর্টার: 6 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের
7 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার
6 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও
6 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব
1 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির
6 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি