editor

প্রকাশিত: 9:57 PM, March 26, 2022

যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বিশ্বনাথ প্রতিনিধি :
৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কার্যক্রম শুরু হয়ে সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
এরপর উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে বীর শহীদদের সম্মানে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা প্রশাসন, বিশ্বনাথ প্রেস ক্লাব, উপজেলা আনসার-ভিডিপি, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিয়াম ল্যাবরেটরি স্কুল, এম এ মজনু ফোরাম, পিএফজি বিশ্বনাথ, পাওয়ার ব্যান্ড বিশ্বনাথ এবং বঙ্গবন্ধুর ম্যুাড়ালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।
সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। এরপর উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট, গালর্স গাইডের অংশগ্রহনে সমাবেশ, কুচকাওয়াজ, সালাম গ্রহন এবং শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা শেষে ১১টায় উপজেলা প্রশাসন একাদশ বনাম সুধী একাদশের মধ্যে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সংবর্ধনা, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। এসময় মুক্তিযুদ্ধের বীরত্বের গল্প শোনান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা রণধীর ধর রণ মেম্বার।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান।
সুবিধাজনক সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শণী করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে