editor
প্রকাশিত: 10:37 PM, October 19, 2021

নাপসার পক্ষ থেকে ফলজ গাছের চারা রোপণ
নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা) সিলেট এর পক্ষ থেকে ১৯শে অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার সময় সিলেট নগরীর আলমপুর পুলিশ ফাঁড়ি এলাকার খালি জায়গায় ফলজ গাছের চারা রোপণ করা হয়।
অতিথিবৃন্দ গাছের চারা রোপণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, “আমাদের সবাই কে খালি জায়গায় ফলজ ও ঔষধি গাছের চারা বেশি বেশি করে রোপণ করতে হবে। কারন গাছগুলো আমাদের ফল ও ঔষধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ রোপণ কর্মসূচী বা বনায়নের কার্যক্রম বাড়াতে হবে। “
এ সময় মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসোদ্দোহা পিপিএম বলেন, আমাদের এই ২৭ নং ওয়ার্ডসহ এই এলাকা একটি শান্তিপ্রিয় এলাকা, এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করেন। আমি আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, সিলেট এসএমপির মোগলাবাজার থানার ওসি শামসোদ্দোহা পিপিএম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আকতার রশীদ চৌধুরী, নিজাম উদ্দীন ইরান, ছয়েফ খাঁন, নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন এর আহবায়ক আব্দুল হাছিব, বিশিষ্ট সংগঠক শাহিন আহমদ, উজ্জল রঞ্জন চন্দ, শামিম আহম চৌধুরী, সিরাজ পান্না, অভিযাত্রী ভলান্টিয়ার গ্রুপের সভাপতি আব্দুল্লাহ মোঃ আদিল, রুহেল আহমদ, আবজল খাঁন, রাহেল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১