editor

প্রকাশিত: 12:51 PM, January 5, 2022

ঘাট পেরিয়ে ত্রুটি দেখা দেয় ইঞ্জিনে, ব্যবস্থা নেননি মালিক-চালকরা

ঘাট পেরিয়ে ত্রুটি দেখা দেয় ইঞ্জিনে, ব্যবস্থা নেননি মালিক-চালকরা

ঘাট পেরিয়ে ত্রুটি দেখা দেয় ইঞ্জিনে, ব্যবস্থা নেননি মালিক-চালকরা

ডেস্ক রিপোর্ট
ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনে ত্রুটি ছিল। অগ্নিকাণ্ডের আগে ত্রুটি ধরা পড়লেও সারাতে কোনো ব্যবস্থা নেননি মালিক-চালকরা। চাঁদপুর ঘাট পার হওয়ার পরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। আগুন লাগার পর যাত্রীদের নিরাপদে নামার ব্যবস্থা না করে উল্টো নিজেরা পালিয়ে যান।

নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে। গত সোমবার রাতে মন্ত্রণালয়ে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে অগ্নিকাণ্ড এড়াতে ২৫ দফা সুপারিশ করা হয়েছে। কম লঞ্চ চালিয়ে বেশি মুনাফার ‘রোটেশন’ প্রথার কারণে দুর্ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে মন্তব্য করে ওই প্রথা বন্ধের সুপারিশ করেছে কমিটি।

প্রতিবেদনে বলা হয়, সদরঘাটে কর্মরত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ছিল। গতকাল মঙ্গলবার নৌ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, কমিটি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেছে। সেই সঙ্গে তারা কিছু সুপারিশ করেছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, ‘মালিক-সুকানিদের দুর্বলতা পাওয়া গেছে। লঞ্চটি নির্মাণেও দুর্বলতা ছিল। দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চ ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছালে আগুন লাগে। এই পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩১ জন। দগ্ধদের অনেকেই এখনো ঢাকা ও বরিশালে চিকিৎসাধীন। এ ঘটনায় লঞ্চের তিন মালিক ও চার মাস্টার-চালককে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামকে প্রধান করে প্রথমে পাঁচ সদস্যের ও পরে সাত সদস্যের তদন্ত কমিটি করা হয়। ঘটনার ১২তম দিনে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, লঞ্চটি চাঁদপুর ঘাট পার হওয়ার পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারাতে পারেননি লঞ্চের কর্মীরা। অনেক যাত্রী লঞ্চটি তীরে ভেড়ানোর অনুরোধ করেন। কিন্তু মাস্টার ও ইঞ্জিনচালক লঞ্চটি চালাতে থাকেন।
প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার পর লঞ্চের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আনুমানিক ১৫ মিনিট চলার পর ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের চর বাটারাকান্দা গ্রামে নদীর পাড়ে লঞ্চটি ভেড়ে। এখানেই লঞ্চের প্রথম শ্রেণির ইঞ্জিনচালক মাসুম বিল্লাহ, দ্বিতীয় শ্রেণির ইঞ্জিনচালক আবুল কালাম ও ইঞ্জিনকক্ষের সহকারীরা পালিয়ে যান। লঞ্চটি নোঙর করার জন্য যথেষ্ট সময় পাওয়া গেলেও সেই চেষ্টা করা হয়নি। ফলে জোয়ারের কারণে লঞ্চটি আবার মাঝনদীতে চলে যায়। লঞ্চটি পুড়তে পুড়তে প্রায় ৪০ মিনিট পর নদীর অন্য পাড়ের দিয়াকুল গ্রামে ভেড়ে। লঞ্চটি চর বাটারাকান্দায় নোঙর করলে হয়তো আগুনের তীব্রতা এত বাড়ত না। এত যাত্রীর মৃত্যু হতো না।

দায়িত্বে অবহেলা

তদন্ত কমিটি বলেছে, নিবন্ধন সনদ অনুযায়ী লঞ্চটির দুটি ইঞ্জিনের মোট ক্ষমতা ছিল এক হাজার ১০০ অশ্বক্ষমতার (বিএইচপি)। মালিকরা নৌপরিবহন অধিদপ্তরের অনুমতি না নিয়ে সনদের শর্ত ভেঙে অন্য জাহাজের পুরনো তিন হাজার ৩৬ বিএইচপির ইঞ্জিন লঞ্চে সংযোজন করেন।
প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন মাস বসে থাকার পর লঞ্চটি চালু করা হয়। এ সময় নৌপরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপকারক ও পরিদর্শক এবং বিআইডাব্লিউটিএর পরিদর্শকসহ কেউই ভালোভাবে লঞ্চটি পরীক্ষা করেননি।
নৌপরিবহন অধিদপ্তরের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মাহবুবুর রশিদ লঞ্চটির ইঞ্জিন পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখেননি। তিনি লঞ্চটি পরিদর্শন করে চলাচলের অনুমতি দিয়েছিলেন। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে অবহেলা করেছেন।

প্রতিবেদনে বলা হয়, লঞ্চটি প্রায় তিন মাস বন্ধ থাকার পর ১৯ ডিসেম্বর ঢাকা-বরগুনা রুটে প্রথম যাত্রা করে। ২৩ ডিসেম্বর ছিল দ্বিতীয় যাত্রা। সদরঘাটে দায়িত্বরত নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান ১৯ ও ২৩ ডিসেম্বর লঞ্চটি পরিদর্শন করেননি।

এতে আরো বলা হয়, লঞ্চটির যান্ত্রিক ত্রুটি সারানোর পর আবার চালুর বিষয়টি জানা সত্ত্বেও বিআইডাব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন নৌপরিবহন অধিদপ্তরের জাহাজ জরিপকারককে বিষয়টি না জানিয়ে যথাযথ ভূমিকা পালন করেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিআইডাব্লিউটিএর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা অভিযান-১০ লঞ্চকে ‘ত্রুটি নেই’ বলে যাত্রা শুরুর অনুমতি দিয়েছিলেন। তবে তাঁর নাম তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,