admin
প্রকাশিত: 2:13 PM, June 20, 2021
অনলাইন ডেস্ক
সাভার ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো একজন। গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড ও আশুলিয়ার নিরিবিলি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা মেরামত করার জন্য কয়েকদিন আগে রাস্তায় গর্ত করেন, সে গর্ত মেরামত শেষ না হওয়ায় মহাসড়কে যানজটের পাশাপাশি ওই গর্তের স্থানে একাধিক দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ রাতে ওই স্থানে একটি ট্রাক গর্তে পড়ে এক চালক নিহত হয়। এসময় আহত হয় চালকের সহকারী। অপরদিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় অজ্ঞাত এক নারী গাড়ি চাপায় নিহত হয়েছে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম।
ডিএসএস/ ২০ জুন ২০২১/ রুজি
আমদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,