editor
প্রকাশিত: 8:59 AM, September 30, 2020
ডেস্ক রিপোর্ট:-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (যুগ্ম সচিব) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন সিলেটের কৃতি সন্তান আব্দুল কাইয়ূম। বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার রামপুর গ্রামে।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। বর্তমানে সচিব আব্দুল কাইয়ূম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধিনস্থ বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে ২০১৭ সালে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এর পরিচালক ছিলেন।
আব্দুল কাইয়ূম সিলেট জেলার সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার রামপুর গ্রামে মরহুম সিকান্দর আলী ও মরহুমা ছৈইফা খাতুন এর পুত্র।
প্রাথমিক শিক্ষা জীবনে তিনি নিজ এলাকার ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন শেষ করে আব্দুল কাইয়ূম ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে ১৩ তম ব্যাচে যোগদান করেন।
চাকুরী জীবনে শুরুতে আব্দুল কাইয়ূম ১৯৯৪ সালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার, রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায়, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে ২০০৫ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি সুনামগঞ্জ জেলার আরডিসি হিসাবে শতভাগ সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম চিপ মেট্রোপলিটে ম্যাজিস্ট্রেট, পানিস্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবে নিয়োজিত ছিলেন। তারপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একই মন্ত্রণালয়ের উপ- সচিব হিসাবে কর্মরত ছিলেন। ঢাকা বিভাগের রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবেও দায়িত্ব পালন করেন। সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসাবে তিনি চাকুরী জীবনের পরবর্তীতে ২০১২ সালে পদোন্নতি পেয়ে উপ- সচিব ও ২০১৭ সালে যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালে ২৬ সেপ্টেম্বরে সরকারি প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। চাকুরী জীবনে সচিব আব্দুল কাইয়ূম অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, ভিয়েতনাম, সিংগাপুর ও থাইল্যান্ডে সরকারী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
আব্দুল কাইয়ূম এর পদোন্নতির খবর তাহার নিজ এলাকায় পৌছালে পুরো এলাকায় আনন্দের ঝড় বইছে। তিনি সততা আর নিষ্ঠার প্রশ্নে আপোষহীন। সদাচরণ, ভদ্রতা আর আমানতদারিতা তাকে নিয়ে গেছে উচ্চতায়। চাকুরী জীবন থেকে শতভাগ সৎ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালন করেন আসছেন তিনি।
5 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
3 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
5 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
2 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
4 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
2 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
7 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
1 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং