editor

প্রকাশিত: 11:45 AM, September 21, 2026

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

ইমদাদ চৌধুরীর মানবিক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

1

রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়।

4

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের আকস্মিক প্রয়াণে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর আন্তরিক, দায়িত্বশীল ও মানবিক ভূমিকা সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে নিজ বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন মজুমদার। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রিয় সহযোদ্ধার অসুস্থতার খবর পাওয়ামাত্রই গভীর রাতে হাসপাতালে ছুটে যান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। রাত ১২টা ২০ থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যেই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে শোকার্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়ান।

6

হাসপাতালে পৌঁছানোর পর থেকে পরবর্তী প্রতিটি ধাপে অভিভাবকের ভূমিকা পালন করেন ইমদাদ চৌধুরী। তিনি মরহুমের পরিবারের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সব প্রশাসনিক ও আনুষঙ্গিক প্রক্রিয়া ত্বরান্বিত করেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্স ও কফিনের ব্যবস্থা নিশ্চিত করেন তিনি।

6

এরপর কাজিরবাজার মাদ্রাসায় মরহুমের শেষ গোসলের যাবতীয় ব্যবস্থা করা হয়। গভীর রাতে গোসল সম্পন্ন করার পর ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে মরদেহ স্টেডিয়ামের ঠিক বিপরীতে অবস্থিত ডক্টরস কলোনিতে নিয়ে যাওয়া হয়। ভোরের আলো ফোটার আগে ডক্টরস কলোনিতে মরহুমের পরিবার, উপস্থিত নেতাকর্মী ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইমদাদ হোসেন চৌধুরী এক আবেগঘন পরিবেশে দোয়া মোনাজাতে অংশ নেন। সেখানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে মরহুমের মরদেহ তাঁর নিজ জন্মভূমি কুমিল্লার লাকসামের উদ্দেশ্যে পাঠানো হয়।

রাজনৈতিক ভিন্নতা বা ব্যস্ততার ঊর্ধ্বে উঠে গভীর রাতে এমন তৎপরতা ও পরম মমতায় সহযোদ্ধার শেষযাত্রার আয়োজন সম্পন্ন করাকে সিলেটের সর্বস্তরের নেতাকর্মীরা এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

সাধারণ নেতাকর্মীরা বলছেন, ইমদাদ হোসেন চৌধুরী কেবল একজন রাজনৈতিক নেতাই নন, সংকটে ও দুঃসময়ে তিনি দলের প্রতিটি কর্মীর প্রকৃত অভিভাবক। তাঁর এই সুসংগঠিত, দ্রুত ও মানবিক পদক্ষেপ সিলেটের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘকাল প্রশংসার সাথে স্মরিত হবে।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

7 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

4 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। সিলেট মহানগর বিএনপির

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

2 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

3 আব্দুর রহমান: 4 দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ,

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা

1 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

3 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

3 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

6 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

1
2