editor

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

অনলাইন আবেদনে ২৮ দিনে বিদ্যুৎ পাবেন ব্যবসায়ীরা

অনলাইন আবেদনে ২৮ দিনে বিদ্যুৎ পাবেন ব্যবসায়ীরা

1

শিল্প কারখানায় বিনিয়োগকারীদের অনলাইনে আবেদনের মাধ্যমেই বিদ্যুৎ সংযোগ দিতে যাচ্ছে সরকার।মাত্র ২৮ দিনের মধ্যেই ব্যবসায়ীদের এ সংযোগ দেয়া হবে।

আগামী এক মাসের মধ্যে এ ব্যবস্থা নিশ্চিত করতে বিদ্যুৎ বিতরণকারী চারটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সমঝোতার আওতায় বিদ্যুৎ বিতরণকারীদের বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সেবা পাওয়া যাবে বিডার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (ওএসএস) থেকে।

মঙ্গলবার বিডার কার্যালয়ে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে এই সমঝোতা স্মারক সই হয়। এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) সঙ্গে বিডার সমঝোতা স্মারক সই হয়েছিল।

3

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বিদ্যুৎসচিব সুলতান আহমেদ, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মইন উদ্দিন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

2

বিডা বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সেবার মাধ্যমে মোট ৩৫টি সংস্থার ১৫৪টি সেবা দিতে কাজ করছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া ওএসএস-এ এখন পর্যন্ত যুক্ত হয়েছে ২১টি সেবা। ৩৫টি সংস্থার মধ্যে ১৬ টির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিডা। আরও ১৬টি সেবা ওএসএস-এর আওতায় আনার কাজ চলছে।

ওএসএস বিধিমালায় কোন সেবা কত দিনে দিতে হবে তা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। না দিতে পারলে সেটি সংশ্লিষ্ট কর্মকর্তার চাকরির অসদাচরণ হিসেবে গণ্য হবে। বিধিমালায় বিদ্যুৎ সংযোগ ২৮ দিনের মধ্যে দেওয়ার কথা রয়েছে।

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক বা ইজ অব ডুয়িং বিজনেসে বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের কিছু উন্নতি হয়েছে। তবে অবস্থা খুব একটা ভালো নয়। তবে আগামী দিনগুলোতে বাংলাদেশ ভালো করবে। কারণ বিদ্যুৎ বিভাগ এ ক্ষেত্রে উদ্যোগী। তিনি বলেন, ‘সবাইকে আমাদের তাগিদ দিতে হয়। বিদ্যুৎ বিভাগ উল্টো তৈরি হয়ে আমাদের তাগিদ দিচ্ছে।’

সিরাজুল ইসলাম আরও বলেন, এক মাসের মধ্যে সমঝোতা অনুযায়ী কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা রয়েছে।

4

বিদ্যুৎসচিব সুলতান উদ্দিন বলেন, বিদ্যুৎ সংযোগ নিয়ে এখন আর সমস্যা নেই। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হবে। এখন নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহে জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘একটা সময় মানুষ ভুলেই যাবে যে, বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা ছিল।’

4

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীরা সহজে, কোনো ঝক্কি ছাড়া তাড়াতাড়ি সেবা চান। এতে তাদের ব্যবসার খরচ কমে। তবে তিনি উল্লেখ করেন, কয়েকটি সংস্থার সঙ্গে সমঝোতা হলেও কয়েকটি সেবা এখনো অনলাইনে আসেনি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

1 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

3 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

6 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

6 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

6 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

8 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

6 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

4 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা

1
6