editor
প্রকাশিত: 8:11 PM, November 22, 2026
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাদ মাগরিব নগরীর ভাতালিয়াস্থ মধুশহীদ থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল সহ অঙ্গসংযোগী সংগঠন বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজীব কুমার দে রাজু, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মো: তাইফ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, মহানগর বিএনপির কার্যকরি সদস্য মাহবুবুর রহমান মন্তাজ, আশরাফ উদ্দীন, সোহেল আহমদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আ: ছালাম লয়লু, মহানগর যুবদলের সহসভাপতি মালেক আহমদ, বিএনপি নেতা এস. এইচ, শিবলী, যুবদল নেতা মলয় লাল ধর, মো: বাবুল আহমদ, আ: কাদির, মো: খাঁন হাসান, সাচ্চু আহমদ, শাহীন আহমদ, মকছুদুল করিম ইমন, আ: রহিম সতাছির, মোস্তাক আহমদ, এম. এ. হাসান, সজিব আহমদ, মাশুক আহমদ, শাহরিয়ার জালালী ফাইজার, দিলীপ কুমার, আ: মালেক, সুমন আহমদ, প্রমুখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন