editor
প্রকাশিত: 7:20 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাঠবিড়ালি’র মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। নিজের নতুন ছবি ‘নবাব এলএলবি’র কাজও শেষ করেছেন ইতিমধ্যে। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে কাজ করেছেন তিনি। ছবিটি চলতি মাসের ১৬ তারিখ মুক্তি পাওয়ার কথা রয়েছে। আইথিয়েটার নামক অ্যাপে মুক্তি পাবে ছবিটি। স্পর্শিয়া বলেন, ছবিটির গল্প দারুণ। এর মাধ্যমে আমি প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে কাজ করলাম। পরিচালক বেশ যত্ন করে ছবির কাজ শেষ করেছেন।একটি গানের শুটিং শুধু বাকি। এই ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকরা বোরিং হবেন না এতটুকু বলতে পারি। এদিকে এরইমধ্যে এই গ্ল্যামারাস কন্যা শেষ করেছেন আরো একটি ছবির কাজ। ছবির নাম ‘ছক- দ্য মেজ’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় থ্রিলারধর্মী গল্পের এই সিনেমাতে স্পর্শিয়া জুটি বেঁধেছেন তাহসানের সঙ্গে। টানা কাজ করে নিজের সাত নম্বর এ ছবির কাজ শেষ করেছেন তিনি। এখানে অন্য এক স্পর্শিয়াকে আবিষ্কার করতে পারবেন দর্শকরা। এ বিষয়ে তিনি বলেন, এ ছবির কাজ খুব দ্রুত শেষ হয়েছে। ডাবিং বাকি। এ ছবিটি প্রসঙ্গে আসলে বিস্তারিত জানাতে চাই না। তবে খুব ভিন্নধর্মী একটি চরিত্রে কাজ করেছি। এমন চরিত্রে আগে কাজ করিনি। আর তাহসান ভাইয়ের সঙ্গেও এটা আমার প্রথম ছবি। সব মিলিয়ে আমার মনে হয় ছবিটি ভালো লাগবে দর্শকদের। এদিকে কিছুদিন আগেই করোনা জয় করেছেন এই অভিনেত্রী। করোনামুক্ত হয়ে নতুন করে কাজ শুরু করেন তিনি। সামনে নতুন কাজ নিয়েও তার কথাবার্তা চলছে। এ বিষয়ে তিনি বলেন, মুক্তি প্রতীক্ষিত আমার দু’টি ছবিই দুই ধরনের। দু’টি ছবি নিয়েই আমি আশাবাদী। এখন কয়েকটি ছবির প্রস্তাব রয়েছে আমার কাছে। তবে আমি একটু বেছে কাজ করতে চাচ্ছি। তাই বুঝেশুনেই ছবি নির্বাচন করবো। দেখা যাক কী হয়।
S/H-(Rabbi-4)
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ