editor

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

অপরাধ দমনে সিসি ক্যামেরার আওতায় উমরপুরবাজার

অপরাধ দমনে সিসি ক্যামেরার আওতায় উমরপুরবাজার

8

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার তত্বাবধানে প্রবাসীদের সহযোগিতায় ১৩টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে উমরপুর বাজার এলাকাকে নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে। ইউনিয়নের বাসিন্দা লামা ইসবপুর গ্রামের লুদু মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ব্যবসায়ী ড. সিরাজ আলীর অর্থায়নে প্রায় দেড় লক্ষ টাকা ব্যায়ে ইউনিয়ন পরিষদসহ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে মোট ১৩টি সিসি ক্যামেরা দুইটি মনিটর ও একটি আইপিএস স্থাপন করা হয়েছে। বাজারে সিসি টিভি স্থাপনের মাধ্যমে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধের পাশাপাশি এলাকাটি হবে আরও সুরক্ষিত এমনটিই প্রত্যাশ করছেন স্থানীয়র। গতকাল মঙ্গলবার উমরপুর বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজন করা হয় সভার। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক।
ইউপি সচিব মারতি নন্দন দামের পরিচালনায় সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়ার বলেন,আলোকিত উমরপুর ইউনিয়ন গড়ার লক্ষে নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসার জন্য স্থানীয়দের সহযোগিতায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রাথমিকভাবে ১৩টি সিসি ক্যামেরা, দুটি মনিটর ও একটি আইপিএস মেশিন বসানো হলো। পরিষদের একটি কক্ষে কন্ট্রোলরুম রাখা হয়েছে।ওই কন্টোল রুমের মাধ্যমে দিনের ২৪ ঘণ্টা সিসি ক্যামেরাগুলো চালু থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাসহ অপরাধ দমন ও অপরাধীদের শনাক্তকরনে সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদি তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, চেয়ারম্যান সহ যাদের অর্থায়নে আজ বাজারে সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে। তাদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে বাজারে অপরাধমূলক কর্মকান্ড অনেকটা কমে আসবে। এছাড়া কোনো অপরাধমূলক কাজ সংঘটিত হলেও অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হবে। এতে জনগণের পাশাপাশি পুলিশ প্রশাসনও উপকৃত হবে বলে জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার বলেন,উমরপুর বাজের সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে বাজারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য গুরুত্বপূর্ন ভ’মিকা রাখবে। স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে নিরাপত্তা বেষ্ঠনীর অভাবনীয় সাফল্যসহ সামাজিক নিরাপত্তা বাস্থবায়ন সফল হবে।
সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা নেয়ামত শরিফ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসেন আহমদ ছইল, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, সমাজ সেবী হাজী আনহার আহমদ,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, রুকন আহমদ চৌধুরী। উক্ত উদ্ধোনী অনুষ্ঠানে উমরপুর বাজার পরিচালনাকারী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

4 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

4 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

7 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

8 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

1 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

1 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
3