editor

প্রকাশিত: 3:43 PM, July 2, 2026

‎অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সাকিব

কান্না থামছে না পরিবারের, এলাকাবাসীর মানববন্ধন

‎অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সাকিব

4

মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়ন থেকে অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফুয়াদ হাসান সাকিব। জীবিত ফেরত পাওয়ার দাবিতে ধর্মঘর এলাকাবাসীর উদ্যোগে হরষপুর রেল স্টেশন মানববন্ধনের আয়োজন করা হয়।

4

‎বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় হবিগঞ্জের মাধবপুর ধর্মঘর ইউনিয়নবাসী’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মোঃ ফুয়াদ হাসান সাকিবের মতো একজন যুবক এভাবে নিখোঁজ বা গুম হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক।

7

গুমের নেপথ্যে কোনো অপরাধী চক্র বা সিন্ডিকেট জড়িত কি না, তা খতিয়ে দেখতে এবং সাকিবকে দ্রুত উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, ফুয়াদ হাসান সাকিব দীর্ঘদিন যাবৎ ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুরস্থ মাহাদী সমবায় মৎস্য খামারে সততার সাথে মৎস্য ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চোর প্রকৃতির একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাকিবের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করে খুন করার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার ১২ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না মেলায় সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে।

‎উল্লেখ্য গত ২১ জুন রাতে সাকিব এর মৎস্য ফিসারি থেকে তাকে অপহরণ করা হয়, ‎এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হয়। মামলা নং: ২৪/২০৭, তারিখ: ২৩ জুন, ২০২৬ খ্রিঃ।

মামলার আসামীরা হলেন, রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মনির মিয়া (২৮), সোয়াবই গ্রামের মোঃ ফরাস উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩৮), রাজেন্দ্রপুর গ্রামের মোঃ আউস মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪০), মাহফুজ মিয়ার ছেলে মামুন মিয়া (৩২) ও শিমুল মিয়া (২৬), সোয়াবই গ্রামের মৃত ময়দর আলীর ছেলে বাবুল মিয়া (৪০) ও খোকন মিয়া (৩৫), গন্ধবপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মনির মিয়া (৩০), রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে নয়ন মিয়া (২১),মৃত আব্দুর রহমানের ছেলে মাহফুজ মিয়া (৫৪), মাসুক মিয়ার ছেলে লাদেন মিয়া (২২), মৃত আব্দুর রহমানের ছেলে ফিরোজ মিয়া (৫৬)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। মানববন্ধনে ফুয়াদ হাসান সাকিবকে গুম করার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

8

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাকিবের সন্ধান চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি পুরো এলাকাকে মাদক মুক্ত করারও প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচির ব্যানারে বিশেষ বার্তা হিসেবে উল্লেখ করা হয়, এসো ভাই, বোন, মাদক মুক্ত করি ধর্মঘর ইউনিয়ন।

‎আমিনুল ইসলাম সুমনের পরিচালনায় মানববন্ধন বক্তব্য রাখেন, ৯নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারভেজ, ৭নং ওয়ার্ডে সমাজসেবক নজরুল ইসলাম রাজা, ৬নং ওয়ার্ডের মেম্বার মজিদ, বৈষ্ঠবপুর আসাদ আলী সর্দার, বিজয়নগর মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন,অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য রুকু মিয়া, সাকিবের খালু নাছির উদ্দিন টিটি, সমাজসেবক মাজহারুল ইসলাম, ৬নং ওয়ার্ডেন সমাজসেবক রুবেল, ১নং ওয়ার্ডের সাদিকুল ইসলাম।

6

‎আয়োজিত এই কর্মসূচির সফল বাস্তবায়নে এবং সংহতি প্রকাশ করে এলাকার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সমাজসেবক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

2 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

4 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

8 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

2 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

6 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

5 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

8 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 4

1
4