editor
প্রকাশিত: 9:37 PM, July 26, 2026
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি এবং সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির বর্তমান সভাপতি অসুস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রবিবার (২৬ জুলাই) বাদ আসর নগরীর মাছিমপুরস্থ আলহাজ্ব মো. দিলওয়ার হোসেনের বাসভবনে যান জামায়াত আমীর। এসময় তিনি চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতার পাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।
এসময় ডা. শফিকুর রহমান বলেন, আলহাজ্ব মো. দিলওয়ার হোসেন সিলেটের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে সিলেটের ব্যবসায়ী সমাজকে সংগঠিত রেখেছেন এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।অর্থনীতিতে তাঁর এই অবদান কেবল ব্যবসায়ী সমাজই নয়, পুরো সিলেটবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের প্রিয় এই অভিভাবককে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। তিনি যেন সুস্থ শরীরে আবারও সমাজ ও ব্যবসায়ীদের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সেই তৌফিক দান করুন। অসুস্থতা মানুষের জীবনের একটি পরীক্ষা, পরম করুণাময় যেন তাঁর এই অসুস্থতাকে গুনাহ মাফের উসিলা বানান এবং তাঁকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মোঃ ফখরুল ইসলাম, সেক্রেটারি মো. শাহাজান আলী, নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল, কোতোয়ালি থানা আমীর আজিজুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুহেল আহমদ রিপন, ব্যবসায়ী মকবুল হোসেন, ব্যবসায়ী নুরুল আলম, ব্যবসায়ী আব্দুল কাদির ও ব্যবসায়ী জুনেদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
3 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
8 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
6 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
8 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
4 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
6 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
3 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 6 শনিবার
7 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 4 এই