editor
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মহাসড়কে ২৮ নভেম্বরের মধ্যে অবৈধ সিএনজি, নছিমন, অটোরিকশাসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে ২৯ নভেম্বর সব বাস জেলা প্রশাসনের নিকট হস্তান্তরের ঘোষণা দিয়েছেন বাস মালিক-শ্রমিকরা। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপ ও জেলা বাস মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলন করে এই ঘোষণা প্রদান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবি জানিয়ে আসছি। এর পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর জেলার সব সড়কে যানবাহন বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসক ১ নভেম্বরের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আমরা বাস চালু করি। কিন্তু ১৮ নভেম্বর পর্যন্ত কোনও ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ২৮ নভেম্বরের মধ্যে মহাসড়কে সব অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে ২৯ নভেম্বর সব গাড়ি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এছাড়া সদর থানার এসআই আব্দুর রহিম ও সাইফুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এসময় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায়, জেলা বাস মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সজিব আলীসহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
7 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
4 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
1 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
7 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
1 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
2 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে