editor
প্রকাশিত: 8:27 PM, November 24, 2026
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে থাকে। তাদের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি স্থাপন এবং পারস্পরিক শ্রদ্ধা। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং মতাদর্শের মধ্যে সমন্বয় অপরিহার্য। এর মাধ্যমে সকল মানুষের মধ্যে শান্তি এবং সহাবস্থানের সুযোগ তৈরি হয়।
মঙ্গলবার নগরীর বাগবাড়ীস্থ শ্রীশ্রীদুর্গা মণ্ডপে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শ্রীনিম্বার্কাব্দ ৫১২২তম জন্মজয়ন্তী উৎসব ও সেমিনারে বক্তারা আরো বলেন, বর্তমান অশান্ত বিশ্বে নিম্বার্ক দর্শন কাজে লাগিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বিকেলে অনুষ্ঠিত সেমিনারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার উপদেষ্টা প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে ও সিলেট বাংলাদেশ ব্যাংক স্কুলের শিক্ষিকা পাপিয়া চৌধুরীর পরিচালনায় সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (পিআরএল) অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীবিভু ভূষণ সেন।
সূচনা বক্তব্য রাখেন বাগবাড়ী মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রকৌশলী শ্রীযুক্ত সুধাময় দেব, প্রবন্ধ পাঠ করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা শিলা সাহা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন শাবিপ্রবির বাংলা বিভাগের প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য।
দিনের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় শ্রীশ্রীগুরুপূজা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কাব্য স্মৃতি তীর্থ জয়ন্ত বিজয় চক্রবর্তী, বিকেল ৩টায় ‘শ্রীমদ্ভগবত গীতা’ পাঠ করেন বাগবাড়ীর শ্রীগোপেশ গোস্বামী), বিকেল ৪টায় ‘নিম্বার্ক দর্শন ও অন্যান্য ঐতিহ্যে গুরু’ শীর্ষক সেমিনার, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্রীহট্ট ললিতকলা একাডেমি, সিলেটের পরিবেশনায় ভক্তিগীতি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই উৎসবের প্রতিষ্ঠাতা শ্রীমন্ত শ্রী ১০৮ স্বামী ড. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা। নিম্বার্ক প্রবন্ধন উপস্থাপন করেন অমিতা বর্ধন।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই