editor

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

অ্যামফিটামিন পাচারের রুট বাংলাদেশ

অ্যামফিটামিন পাচারের রুট বাংলাদেশ

2

অনলাইন ডেস্ক:  ইয়াবা তৈরির উপাদান অ্যামফিটামিন পাচারের জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক মাদক কারবারি চক্র। তারা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে বিভিন্ন দেশে মাদক পাচার করে।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার এসব তথ্য জানান।

মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, ৯ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে জব্দ করা ১২ কেজি ৩২০ গ্রাম অ্যামফিটামিন মালয়েশিয়া হয়ে অস্ট্রেলিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। মাদকের চালান জব্দ করতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিমানবন্দরে ‘ডগ স্কোয়াড’ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলোকে স্ক্যানার মেশিন বসাতে বলা হয়েছে, যাতে তারা অবৈধ পণ্যের উপস্থিতি শনাক্ত করতে পারে। এরই মধ্যে কেউ কেউ মেশিন বসিয়েছে বলে জানিয়েছে। শিগগিরই তাদের কার্যালয়ে গিয়ে স্ক্যানারের কার্যক্রম পরীক্ষা করা হবে। যারা এখনো স্ক্যানার স্থাপন করেনি, তাদেরও অনতিবিলম্বে করতে হবে। নইলে তারা এর জন্য দায়ী হবে।

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে অ্যামফিটামিন জব্দের পরদিন বিমানবন্দর থানায় একটি মামলা হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ‘মূল হোতা’ মিটফোর্ডের রাসায়নিক সামগ্রী ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে বান্টিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

6

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের রাসায়নিক ব্যবসায়ী হাবিব মাস্টারের কাছ থেকে অ্যামফিটামিন আনা হয় বলে কালাম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। হাবিবের সহযোগী রাজখান বাংলাদেশে চালান পাঠান। পরে এ দেশের একাধিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে তা ঢাকায় আনা হয়। এরপর দীন ইসলাম ও সাইফুলের মাধ্যমে কালাম অ্যামফিটামিনের চালানটি জুনায়েদ ও নজরুলের কাছে বিক্রি করেন। দীন ইসলাম ও সাইফুলকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

3

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোকে (এনসিবি) এ ব্যাপারে জানানো হয়েছে।

প্রায় ২৪ কোটি টাকার অ্যামফিটামিন জব্দের ব্যাপারে সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে মহাপরিচালক বলেন, এ মামলার তদন্ত এখনো চলছে। বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে মাদক পাচারের ঘটনা এটিই প্রথম নয় বলেও জানান তিনি।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে সরকার অ্যামফিটামিন আমদানি নিষিদ্ধ করে। তারপরও বিভিন্ন সময়ে অ্যামফিটামিনের চোরাচালানের অভিযোগ পাওয়া যায়।

1

 

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

5 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

4 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

4 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

3 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

2 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

2 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

জালালপুরে জমজমাট ‘তীর জুয়া’, ধ্বংসের মুখে যুবসমাজ

জালালপুরে জমজমাট ‘তীর জুয়া’, ধ্বংসের মুখে যুবসমাজ

3 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। 7 স্থানীয় একটি

1
4