editor

প্রকাশিত: 4:12 PM, September 21, 2020

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই নুরদের আটক: পুলিশ

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই নুরদের আটক: পুলিশ
ডেস্ক রিপোর্ট :-
ধর্ষণ মামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় বিক্ষোভ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীরা। এ সময় পুলিশের দায়িত্বে বাধা ও হামলার অভিযোগে  নুরসহ ৭ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই নুরদের আটক করা হয়েছে।

তিনি বলেন, প্রেসক্লাব থেকে যাবার পথে ভিপি নুরসহ তার সমর্থকেরা মৎস্য ভবনের পাশে বিশৃঙ্খলা করে। যানবাহনের ওপর তারা হামলা করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ও যানবাহন হেফাজতে নিতে পুলিশ চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর হামলা করে। এজন্য নুরসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের হামলার শিকার ইতোমধ্যে ৪ জন পুলিশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নুরসহ আটককৃতদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিস্থিতি বুঝে পরে সিদ্ধান্ত হবে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে যারা ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার আসামি রয়েছে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। বাকিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ এনে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

 

 

RTVPLUS

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে