editor

প্রকাশিত: 2:35 PM, September 19, 2020

আইপিএল কোন অধিনায়ক কত পারিশ্রমিক পাচ্ছেন?

আইপিএল কোন অধিনায়ক কত পারিশ্রমিক পাচ্ছেন?

7

অনলাইন ডেস্ক :-

8

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম সংস্করণ শুরু হচ্ছে আজ (শনিবার) রাতে। সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে এই টুর্নামেন্টের। গত ২৯ মার্চ যে টুর্নামেন্ট ভারতের মাটিতে শুরু হওয়ার কথা ছিল, প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে তা ৮ মাস পিছিয়ে আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে। করোনা আতঙ্কে এবার আইপিএলের খেলা দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। মহামারী করোনা এবারের আইপিএল থেকে কেড়ে নিয়েছে জাঁকজমক উদ্ধোধনী অনুষ্ঠান। সাদামাটা আয়োজনেই শুরু হচ্ছে খেলা। এবার থাকছে না চিয়ারগার্লসও। তাই চার-ছক্কা মারার পর কিংবা কোনো উইকেটের পতন হলে চিয়ারগার্লসদের উদ্দাম নাচ দেখতে পাবেন না দর্শকরা।

এদিকে আইপিএলে কোন দলের অধিনায়ক কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন, তা প্রকাশ পেয়েছে। তালিকায় প্রথমেই আছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির নাম। একবারও দলকে আইপিএল শিরোপা জেতাতে না পারলেও কোহলি পাচ্ছেন সর্বোচ্চ ১৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি টাকা)। চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এবং তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পাচ্ছেন সমান ১৫ কোটি রুপি করে (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকার বেশি)। রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সানরাইজার্স হায়দরাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার পাচ্ছেন সমান ১২ কোটি রুপি করে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা)। এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল ১১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা), কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দিনেশ কার্তিক ৭.৪ কোটি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা) এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার পাচ্ছেন ৭.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ কোটি টাকার ওপরে)।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 8 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

1 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

6 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

4 স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও

বিএনপি নেতা ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতা ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

4 স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫

1
8