editor
প্রকাশিত: 1:38 PM, July 28, 2026
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ সামনে এসেছে।
একাধিক সূত্রের দাবি, আলোচিত ওই ব্যক্তি সংশ্লিষ্ট কর্মকর্তার ভাগনা। এ সম্পর্কের সূত্র ধরে দূতাবাস-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।
অনুসন্ধানে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি, দূতাবাসে নিয়মিত যাতায়াতকারী কয়েকজন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, আলোচিত দুই ব্যক্তির মধ্যে মামা–ভাগনার সম্পর্ক রয়েছে। দূতাবাসে উপস্থিত ছিলেন বলে দাবি করা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা বিভিন্ন সময় দুজনকে পারিবারিক পরিচয়ে একসঙ্গে দেখেছেন এবং ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে দেখেছেন।
অভিযোগ রয়েছে, আনুষ্ঠানিক কোনো দায়িত্বে না থাকলেও আলোচিত ব্যক্তি দূতাবাস-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করেন। বিভিন্ন প্রশাসনিক ও সেবামূলক বিষয়ে তার পরোক্ষ সম্পৃক্ততা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অনানুষ্ঠানিক প্রভাব রয়েছে বলেও দাবি করেছেন একাধিক সূত্র। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, কর্মকর্তার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে দূতাবাসের কিছু কর্মকাণ্ডে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলেও এ সম্পর্ককে কেন্দ্র করে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অভিযোগে উল্লেখিত ব্যক্তির সঙ্গে একাধিকবার ফোন, খুদে বার্তা ও অন্যান্য মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রস্তুত হওয়া পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। নতুন কোনো সরকারি নথি, নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ সামনে এলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের