editor
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর শুরু আজ রাত আটটায়। ফ্রাঞ্চাইজি এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।
তবে উদ্বোধনী ম্যাচের আগেই বির্তক শুরু ভারতীয় সাবেক সফল অধিনায়ক ধোনিকে নিয়ে। দেশকে দুটি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিসহ একাধিক শিরোপা উপহার দিয়েছেন সাবেক এ অধিনায়ক। চীনের মোবাইল ফোন কোম্পানি অপোর সঙ্গে চুক্তিসই করায় তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগের মাধ্যমে অপোর এক বিজ্ঞাপনে ধোনিকে দেখা গিয়েছে। যেখানে ক্যাপশনে লেখা, ‘বি দ্য ইনফিনিট।’
চীনের মোবাইল ফোন কোম্পানি অপো টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে, সেই ভিডিওতে লেখা রয়েছে, ক্রিকেট মাঠে যাকে আপনারা মিস করেন, সেই এমএস ধোনি মাঠে ফিরছেন।
সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ দেখা দেয় ভারতের। চীনা সৈন্যদের গুলিতে নিহত হয় ভারতের ২০ জওয়ান। তারপর থেকেই পুরো ভারতজুড়ে চীনবিরোধী আন্দোলন শুরু হয়। ভারতীয়রা চীনের পণ্য বর্জণের ঘোষণা দেন।
ভারতীয়দের চাপেই আইপিএলের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চীনের মোবাইল ফোন কোম্পানি ভিভোর সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও কিছুদিন আগে সেই চুক্তি বাতিল করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
শুধু ক্রীড়া ফেডারেশনগুলোই নয়, তারকারাও যাতে চীনের কোনো কোম্পানির সঙ্গে সম্পর্ক রাখতে না পারেন সেজন্য সোচ্চার ভারতীয়রা। তাই তো গত সপ্তাহে সমালোচনা হয়েছিল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে নিয়ে। এখন সমালোচনা হচ্ছে ধোনিকে নিয়ে। দুজনেই চীনের কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়ে বিতর্কে জড়ান।
8 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়
5 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি
3 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
8 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে
1 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
7 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
8 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)
6 শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ ওয়াসিম বিগ্রেড কাতার শাখার সভাপতি হাসান আহমদ। 6 গত