editor

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

আওয়ামী নেতা হত্যাচেষ্টা মামলা, পরকীয়া প্রেমিকসহ সাবেক স্ত্রীর কারাদণ্ড

আওয়ামী নেতা হত্যাচেষ্টা মামলা, পরকীয়া প্রেমিকসহ সাবেক স্ত্রীর কারাদণ্ড

8

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনকে হত্যাচেষ্টার দায়ে পরকীয়া প্রেমিকসহ তার সাবেক স্ত্রীর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। 

3

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন- রতনের সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ।

7

এ বিষয়ে আদালতের স্টেনোগ্রাফার নূর আলম সাংবাদিকদের জানান, রায় ঘোষণার আগে চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি সৈয়দ তৌফিক আহমেদ আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর আপিলের শর্তে তিনি জামিন আবেদন করলে বিচারক তাকে জামিন দেন। এছাড়া আরেক আসামি ফারজানা হোসেন সোনিয়া রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।

2

মামলা সূত্রে জানা গেছে, আবদুল হান্নান রতনকে ২০১৬ সালে পহেলা মার্চ রাত ৯টা দিকে রাজধানীর গুলশান এলাকার ১২১/১২২ নাম্বার রোডে তার সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক সৈয়দ তৌফিক আহমেদ হত্যার চেষ্টা করে। তখন অল্পের জন্য প্রাণে বেঁচে যায় রতন। এ ঘটনায় বাদী হয়ে গুলশান থানায় সাধারণ ডাইরি করেন রতন। পরে ঘটনার তদন্ত করে দুই আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

4

এফএইচ/০৩১২-২১৪০

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

3 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

6 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

5 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

6 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

7 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

7 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

2 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা

1
8