editor

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

আগাছায় ঢেকে গেছে বিদ্যালয়ের মাঠগুলো

আগাছায় ঢেকে গেছে বিদ্যালয়ের মাঠগুলো

7

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এতে করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই নেই প্রাণচঞ্চল আর প্রাথমিক বিদ্যালয়গুলোতে নেই শিশুদের হইহুল্লোর।

ফলে ঘাস গজিয়েছে স্কুলের মাঠগুলোতে। দেখে চেনার উপায় নেই স্কুলের খেলার মাঠ।

টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এমনই চিত্র দেখা যায়। শহরের পার্কবাজার রোডে মডেল প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায় প্রধান ফটক খোলা। ভেতরে কাউকেই পাওয়া গেলো না। আর বিদ্যালয়ের মাঠে ঘাস গজিয়েছে। এ কারণে পুরো মাঠটি সবুজে ছেয়ে গেছে। হঠাৎ বিদ্যালয়ের ভবনের এক কোনায় চোখ পড়লো। ৪-৫ জন যুবক কিছু একটা করছে। এগিয়ে গিয়ে দেখা গেল কয়েকজন যুবক বিদ্যালয়ের ভবনের বারান্দার এক কোনায় বসে তাস খেলছেন। এসময় যুবকরা জানান, তারা বাজারেই কুলির কাজ করেন। দুপুর হয়েছে। এখন তাদের কোনো কাজ নেই। তাহলে এখানে বসে তাস খেলছেন কেন। উত্তরে তারা জানান, স্কুলের গেট খোলা আবার স্কুলও বন্ধ। তাই এখানে বসেই সময় পার করছি।

8

সেখান থেকে ৫০ গজ দূরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। সেখানে গিয়ে দেখা যায়, পুরো বিদ্যালয়ের মাঠটি সবুজ খাসে ঢেকে গেছে। দীর্ঘদিন শিক্ষার্থীদের পদচারণা না পড়ায় এমনটি হয়েছে বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষকরা। তবে বিদ্যালয় খোলার আগে সব আগাছা পরিষ্কার-পরিছন্ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ করিম।

5

একই অবস্থা শহরের কাজী নজরুল সরণি রোডের প্রি-ক্যাডেট স্কুলের শিশুদের জন্য খেলার মাঠটি। ওই স্কুলের সামনে গিয়ে দেখা যায় প্রধান ফটক বন্ধ। কিছুক্ষণ অপেক্ষা করতেই সেখানে এলেন স্কুলের দারোয়ান বাদল মিয়া। তার সঙ্গে কথা বলে ভেতরে প্রবেশ করেই দেখা যায়, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় খেলার মাঠটি ঘাসে ছেয়ে গেছে।

4

বাদল মিয়া বলেন, স্কুল বন্ধ থাকায় মাঠে যাতায়াত কম হয়। এ কারণে মাঠটিতে ঘাসে ভড়ে গেছে। মাঝে মধ্যে কর্মকর্তারা আসেন অফিসের কাজ করতে আবার কাজ শেষ হলে চলে যান।

4

এছাড়া একই অবস্থা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ মাঠ, নজরুল সেনা প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আগাছা ও ঘাসে ঢেকে গেছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে আগাছা বা ঘাস জন্মেছে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যাতে তারা মাঝে মধ্যে আগাছা বা ঘাস পরিষ্কারের উদ্যোগ নেয়। এছাড়া বিদ্যালয় খোলার আগে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিছন্ন কররাও নির্দেশ দেওয়া হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

5 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

3 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 4 শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

8 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

8 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

1 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

2 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

7 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা

1
2