editor

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করবে- আব্দুল্লাহ সিদ্দিকী

আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করবে- আব্দুল্লাহ সিদ্দিকী

4

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা, জাপার সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, ১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু এরশাদের করা উপজেলা পদ্ধতি সম্পূর্ণরূপে দেশে পরিচালিত হচ্ছে না। যার কারণে দেশ অনেক পিছিয়ে রয়েছে।
এরশাদের করা উপজেলা পদ্ধতি সম্পূর্ণরূপে চালু করার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার এরশাদের সকল পরিকল্পনায় দেশকে এগিয়ে নিতে পারলেও উপজেলা পদ্ধতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তাই অবিলম্বে সম্পূর্ণরূপে উপজেলা পদ্ধতি চালু করতে হবে।
তিনি বলেন, আগামীতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ১৫১টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি সরকার গঠন করবে। জাতীয় পার্টি সরকার গঠন করলে দেশের উন্নয়ন সম্ভব হবে। দেশের জনগণের বুঝতে বাকি নেই, জাতীয় পার্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা জাতীয় পার্টির সুরমা মার্কেটস্থ কার্যালয়ে এরশাদের উপজেলা পদ্ধতি প্রবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক খানের সভাপতিত্বে ও সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ লষ্কর বশির, যুব সংহতির কেন্দ্রীয় সহসভাপতি ও জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাপা নেতা দৌলা মিয়া, কয়েছ আহমদ, সিরাজ মিয়া, শাহ আলম, তাজ উদ্দিন এপলু, বাদশা মিয়া, জেলা যুবসংহতির সাংগঠনিক সম্পাদক শাহান উদ্দিন নাজু, মামুন, মো. আলী রাসেল, এএস শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

6 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

6 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

1 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

6 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

2 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

4 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

1 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
5