admin
প্রকাশিত: 3:37 PM, April 16, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র। ভুয়া কাগজপত্রের আড়ালে প্রতি রাতে কোটি কোটি টাকার ভারতীয় জিরা, পেঁয়াজ, চিনি ও কসমেটিকস অবৈধভাবে নগরীতে ঢোকানো হচ্ছে। এই সিন্ডিকেটের মূল হোতা হিসেবে উঠে এসেছে ‘বুঙ্গা আশিক’ নামে এক ব্যক্তির নাম, যিনি নিজেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে এসব অপকর্ম নিয়ন্ত্রণ করছেন।
অনুসন্ধানে জানা গেছে, ইদানিং কালিঘাটে চোরাচালানি পণ্যের আনাগোনা অস্বাভাবিক হারে বেড়েছে। প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে পিকআপ ও ট্রাকের বহর কালিঘাটে প্রবেশ করে। গত এক সপ্তাহে প্রায় কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য এই বাজারে ঢুকেছে বলে ব্যবসায়িক সূত্র নিশ্চিত করেছে।
চক্রটি মূলত হরিপুরের একটি সিন্ডিকেটের মাধ্যমে ভারত থেকে আনা পণ্যগুলো সংগ্রহ করে। সীমান্ত থেকে পণ্যবাহী গাড়িগুলো বটেশ্বর, মুরাদপুর, কানাইঘাটি সড়ক হয়ে চালিবন্দর ও সোবহানীঘাট দিয়ে নগরীর হৃদপিণ্ড কালিঘাটে পৌঁছে।
অভিযোগ রয়েছে, বুঙ্গা আশিক ও তার দলবল বৈধ আমদানির বদলে অন্যের নিলামের কাগজের ফটোকপি ব্যবহার করে এসব পণ্য পাচার করছে। পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বা প্রভাব খাটাতে আশিক নিজেকে কখনো গণমাধ্যমকর্মী, আবার কখনো মানবাধিকার সংগঠনের নেতা হিসেবে পরিচয় দেন। তার সাথে যোগ দিয়েছে স্থানীয় কিছু ক্যাডার ও চাঁদাবাজ।
চোরাই পণ্যের এই বহরকে নির্বিঘ্নে পৌঁছাতে ব্যবহার করা হয় মোটরসাইকেল ও প্রাইভেটকারের বিশেষ ‘প্রটোকল’। বন্দরবাজারের করিম উল্লাহ মোড় এলাকায় একটি তথ্যদাতা চক্র সক্রিয় থাকে। তারা প্রতিটি বস্তা থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করে। সূত্র মতে, গাড়ি প্রতি বড় অংকের লেনদেন হলে তবেই পণ্যবাহী পিকআপগুলো বাজারে প্রবেশের অনুমতি পায়। অন্যথায় মাল আটকে কৃত্রিম জটলা তৈরি করে পুলিশি হয়রানির ভয় দেখানো হয়।
কালিঘাটের একাধিক ব্যবসায়ী জানান, এই সিন্ডিকেটের মাধ্যমে বর্তমানে সবচেয়ে বেশি আসছে, ভারতীয় জিরা ও কসমেটিকস, এলসি বড় পেঁয়াজ ও চিনি, ভারতীয় আলু, কিটকেট চকলেট ও বিভিন্ন খাদ্যপণ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক কালিঘাটের সাধারণ ব্যবসায়ীরা জানান, পুরনো চোরাকারবারিরা নতুন করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সক্রিয় হওয়ায় বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবৈধ পণ্যের চাপে বাজার অস্থির হয়ে উঠছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। সংশ্লিষ্ট মহলের দাবি, দ্রুত এই ‘বুঙ্গা আশিক সিন্ডিকেট’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে কালিঘাটের ব্যবসায়িক পরিবেশ আরও কলুষিত হবে।
3 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
7 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
5 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের