editor
প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ রবিবার (১৮ অক্টোবর) এই আবেদন করা হয়। পরে হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) দিন ধার্য করেন।
আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক।
গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী কাউসার হোসেন। তিনি সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর অনুগত ছিলেন। কিন্তু নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে কাউসার সাবেক এমপি জাফর উল্যাহর পক্ষ ছেড়ে বর্তমান এমপি নিক্সন চৌধুরীর পক্ষে যোগ দেন।
উপ-নির্বাচনের দিন কাউসার সমর্থক কয়েকজন জাল ভোট দিতে গেলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাতে বাধা দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে এমপি নিক্সন চৌধুরী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানাকে ফোন করে গালাগাল করেন। পরে রাতে ফল ঘোষণার পর জেলা প্রশাসককে নিয়েও বাজে মন্তব্য করেন এমপি নিক্সন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসন থানায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন।
ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন-এই তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ সংসদীয় আসন। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে নিক্সন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। ওই দুইবার এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।
7 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
7 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
7 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
2 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
8 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
6 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
4 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
6 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।