editor
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ অনেক ক্ষেত্রে তারাই তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং মানবাধিকার বাস্তবায়নে আমাদের সকলকে সামাজিক দায়বদ্ধতা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মে দিবসের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়তে হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী হলে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এবং জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি.-এর ডিজিএম ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সদর দপ্তর ঢাকার সমাজকল্যাণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট বিভাগের সহ-সভাপতি এম এ হান্নান, সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, জাতীয় সদর দপ্তরের আন্তর্জাতিক যুগ্ম মহাসচিব আলহাজ্ব মতিউর রহমান শাহীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সহ-সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিব, মীর্জা রেজওয়ান বেগ, মো: মুসলেহ উদ্দিন, শালিস বিষয়ক সম্পাদক মো: শফিকুর রহমান, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেস স্বপন, সিলেট জেলার সহ-সহসভাপতি মধু মিয়া, অর্থ সম্পাদক এস এম বিল্লাহ, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, দপ্তর সম্পাদক ওদুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার চৌধুরী, আফরোজ মিয়া তালুকদার, সাংবাদিক খালেদ মিয়া, রুনা সুলতানা, সাহেদা বেগম, গোলাম আজম মঞ্জু, হুসনা চৌধুরী, চিত্রনায়ক জহির চৌধুরী প্রমুখ।
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
5 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
6 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬