editor
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
অনলাইন ডেস্ক
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুস সাকিব বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। চাইল্ড এগিয়ে নিয়ে যাবে সভ্যতা ও সংস্কৃতি।
তিনি বলেন,সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের কুপ্রভাব থেকে শিশুদের মুক্ত রেখে উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে সরকার।
শিশুদের মানসিক ও সৃজনশীল প্রতিভার বিকাশের পাশাপাশি দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সুশিক্ষিত করতে হবে। শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে হবে। তাদের প্রতি সহিংস আচরণ এবং সব ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। জাতির পিতার করে যাওয়া শিশু অধিকার আইনের আলোকেই সরকার ২০১১ সালে জাতীয় শিশু নীতিমালা প্রণয়ন করে পাশাপাশি শিশুদের শিক্ষা, খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা—সবদিকে যেন তাদের পারদর্শিতা গড়ে ওঠে, সেদিকে সরকারের দৃষ্টি রয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয় মিলনায়তনে রেজিস্টার্ড শিশুদের মধ্যে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুস সাকিব এসব কথা বলেন।
পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাটের স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটাক্শন অফিসার দীপঙ্কর যেত্রার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুস শহীদ, ওয়ার্ল্ড ভিশন সিলেট এপি ম্যানেজার মিল্টন সিং,প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া খংস্তিয়া, চিত্ত রঞ্জন বালা, মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুস সালাম, মঞ্জুর আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ২৭০০ জন শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
2 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
7 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
6 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
3 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
6 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
4 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
5 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
3 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক