admin

প্রকাশিত: 12:51 PM, December 7, 2020

আজ বালাগঞ্জ ও বিয়ানীবাজার মুক্ত দিবস

আজ বালাগঞ্জ ও বিয়ানীবাজার মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক
১৯৭১ সালের ৭ ডিসেম্বর, এই দিনে পাক হানাদারমুক্ত হয়েছিল সিলেটের বালাগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা। ৬ ডিসেম্বর সন্ধ্যায় বালাগঞ্জ থানা সংলগ্ন এলাকায় সম্মিলিত অবস্থান নেন মুক্তিযোদ্ধারা। খবর পেয়ে পাকবাহিনী দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। সিলেটের গুরুত্বপূর্ণ এ এলাকাকে মুক্ত করতে ১৯৭১ সালের ২ ডিসেম্বর সকালে ভারতের সীমান্তবর্তী রাতছড়া থেকে ৪০ জনের একটি চৌকস দল বালাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে পাকবাহিনী পালিয়ে গেলেও বালাগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল বাঙালি পুলিশ বালাগঞ্জ থানা ভবনে অবস্থান করেন। রাতভর মুক্তিযোদ্ধারা থানা ভবন ঘেরাও করে রাখেন।
পরদিন ৭ ডিসেম্বর সকাল ৮টার দিকে লোকমারফত ওসির কাছে আত্মসমর্পণের নির্দেশ পাঠিয়ে জানানো হয়, মুক্তিবাহিনী চারদিকে ঘিরে ফেলেছে। আত্মসমর্পণ ছাড়া কোনো পথ নেই। পরে পুলিশ বাহিনী থানা ভবনের মালখানায় তাদের সব অস্ত্র জমা দেয়। সকাল ১০টায় বালাগঞ্জ থানার ওসি বালাগঞ্জ ডাক বাংলোয় মুক্তিবাহিনীর কাছে থানার চাবি হস্তান্তর করেন। এদিন এলাকার মুক্তিকামী মানুষের হর্ষধ্বনীতে প্রকম্পিত হয়ে ওঠে বালাগঞ্জ। পাকিস্তানি পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলে থানায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত শতশত জনতা মুক্তিবাহিনীকে বালাগঞ্জে স্বাগত জানায়।

অন্যদিকে, ৭ ডিসেম্বর বিয়ানীবাজার শত্রুমুক্ত হয়। ১৯৭১ সালের এই দিনে কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ মুছব্বিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিয়ানীবাজারে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ২০১২ সালের ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বিয়ানীবাজার শত্রুমুক্ত দিবস হিসেবে পালন করা হয়। এই দুই উপজেলা পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠান হাতে নিয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন