editor
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট থানায় দিনভর অবস্থান করে কয়েক’শ নৌযান চালক ও শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মিছিল সহকারে প্রায় দেড় মাস থেকে লোভাছড়া পাথর কোয়ারীতে আটকা পড়া প্রায় ৫ শতাধিক পাথর বোঝাই বলগেট ও স্টীল নৌকার চালক ও শ্রমিকরা থানার ভিতরে মূল ফটকে বৃষ্টির মধ্যেও অবস্থান করে বিক্ষোভ করতে দেখা যায়।
থানার ভিতরে অবস্থানকালে নৌযান চালক সুনামগঞ্জের আজিম উদ্দিন, মাগুরার আবুল কালাম, ব্রাহ্মণবাড়িয়ার মোঃ টিটু, বরগুনার রুবেল হোসেন, কিশোরগঞ্জের উবায়েদ উল্লাহ, ভোলার মোঃ বাসেদ, মোঃ শফিক, ফিরোজপুর জেলার আল-আমিন কান্নাজড়িত কন্ঠে স্থানীয় সাংবাদিকদের জানান, প্রায় দেড়মাস পূর্বে লোভাছড়া পাথর কোয়ারীর ব্যবসায়ীদের আশ^াসের প্রেক্ষিতে দেশের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক বলগেট ও স্টীল নৌকার চালক ও শ্রমিকরা কোয়ারী থেকে পাথর নৌপথে পরিবহনের জন্য কোয়ারিতে আসেন। যথারীতি তারা বলগেট সহ স্টীল নৌকায় পাথর বোঝাই করার পর স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ তাদের পাথর বোঝাই বাহনগুলো এখন পর্যন্ত নৌপথে আটক করে রেখেছে। এতে করে তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন এবং শত শত নৌযান চালক ও শ্রমিকরা অনাহারে অর্ধাহের জীবন যাপন করছেন। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, কেউ তাদের খোঁজ-খবর নিচ্ছে না। আটকা পড়া অনেক নৌকা ডুবে ডুবে অবস্থা, কয়েকটি পাথরবোঝাই নৌকা ডুবে গেছে।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান ও থানার ওসি শামসুদ্দোহা পিপিএম এর কাছে বার বার স্মরণাপন্ন হওয়ার পরও তাদের পাথর বোঝাই নৌকাগুলো গন্তব্যস্থানে নিয়ে যেতে পারছেন না। যার কারনে আজ প্রায় নৌযান চালক ও শ্রমিকরা বাধ্য হয়ে থানায় অবস্থান ধর্মঘট সহ বিক্ষোভ করতে বাধ্য হচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তাদের পাথরবোঝাই বাহন ছেড়ে দেয়া না হবে তারা থানার সামনে অনশন সহ অবস্থান করে যাবেন। ক্ষোভ প্রকাশ করে নৌযান শ্রমিকরা বলেন, দেড় মাস থেকে তাদের পাথর বোঝাই বাহনগুলো আটক করে রাখা হয়েছে, কিন্তু কেউ তাদের খোঁজ-খবর নিচ্ছেন না। প্রশাসনের ধারে ধারে তারা ঘোরছেন, কোন প্রতিকার পাচ্ছেন না। এমতাবস্থায় তারা সকল শ্রমিক সংগঠন, মানবাধিকার সংগঠন, সিলেটের প্রশাসন তথা শ্রমিক মেহনতি মানুষের আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা আকুল আহ্বান জানিয়েছেন, দরিদ্র নৌযান চালক ও শ্রমিকদের অসহায়ত্বের কথা বিবেচনা করে দ্রুত যেন তাদের নৌকাগুলো নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। এ ব্যাপারে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, আইনি জটিলতার কারনে পাথর বোঝাই বাহনগুলো কর্তৃপক্ষের নির্দেশে থানা পুলিশ আটক করে রেখেছে। তবে আটকেপড়া নৌযান চালক ও শ্রমিকদের দুরাবস্থার কথা তুলে ধরে তিনি বিভিন্ন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন, যাতে করে এর একটি সুরাহা হয়। ওসি নৌযান চালকদের সাথে কথা বলেন এবং তাদের দাবী-দাওয়ার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ^স্থ করলেও নৌযান চালক ও শ্রমিকরা থানার মূল ফটকের ভিতরে অবস্থান করছেন এবং কয়েকজন নৌযান শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অবস্থান কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান।
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
2 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
6 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬