editor
প্রকাশিত: 1:42 AM, October 13, 2025
সমরেশ রায় ও ম্পা দাস,( কলকাতা) পশ্চিমবঙ্গ:: রবিবার ( ১২ ই অক্টোবর রবিবার) হাওড়ার, রামরাজাতলার অম্বিকা কুন্ডু লেনের, একটি বাড়ির একতলায় বাজী তৈরির সময় ,আচমকা বিস্ফোরণ হলে- গুরুতর জখম এক শ্রমিক। পাশাপাশি ওই বাড়ির একতলায় আগুন লেগে যায়,
আকাশ হেলা (৩২) নামে গুরুতর জখম শ্রমিককে কলকাতায় এসএস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়, সেখানেই রাত পর্যন্ত চিকিৎসা চলে আকাশের,
শব্দ শুনতে পেয়ে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন, এবং প্রথমে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও, দমকলকে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন, ঘটনাস্থলে ছুটে যান চ্যাটার্জি হাট থানার পুলিশ। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
জানা যায় , পুজোয় ব্যবহার করার জন্য বিভিন্ন প্রকারের আতশবাজী তৈরি হতো ওই বাড়িটিতে, কোনো বেআইনি বাজী মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এবং কিভাবে এই বিস্ফোরণ হল তাও খতিয়ে দেখছেন পুলিশ অফিসারেরা।
এলাকার বাসিন্দারা এবং দমকলের ইঞ্জিন সময় মতো যদি আগুন নেভাতে না পারতো, তাহলে হয়তো আরো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারতো। এরকম একটি ঘটনায় এলাকার বাসিন্দারা হতভাগ হয়ে পড়েন। প্রশাসনের অফিসারেরা বাড়িটি র পুরো অংশ খতিয়ে দেখছেন। ঘটনাস্থলে দমকলের অফিসাররাও উপস্থিত রয়েছেন।
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
2 আব্দুর রহমান: 3 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
4 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
6 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক